advertisement

বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম এক, কিন্তু একা নই

Last Updated:

জাতি, ধর্ম, বিভেদে ভাঙছে সমাজ। ধর্মকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে কিছু স্বার্থলোভী মানুষ। হিংসা-হানাহানি নিরন্তর কাড়ছে প্রাণ। দুর্গার আবাহনে ঘুচে যাক সব অশান্তি।

#কলকাতা: জাতি, ধর্ম, বিভেদে ভাঙছে সমাজ। ধর্মকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে কিছু স্বার্থলোভী মানুষ। হিংসা-হানাহানি নিরন্তর কাড়ছে প্রাণ। দুর্গার আবাহনে ঘুচে যাক সব অশান্তি। বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম... এক কিন্তু একা নই।
বিবিধের মাঝে ভারত মহান। নানা জাতি। নানা বেশ। নানা পরিধান। তবু দিনের শেষে সকলে এক। একটাই দেশ। আসলে এ দেশ আমাদের একা হতে শেখায়নি। শিখিয়েছে এক হতে। কোনও হিংসা, কোনও হানাহানিই জিতে যেতে পারে না... নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যারা সাম্প্রদায়িকতার ঘুঁটি সাজান...তাঁদের ধ্বংস করতে শুভশক্তির আবাহন...উনিশে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লির ভাবনায় এবার অশুভ বধের জয়গান।
advertisement
এক। কিন্তু একা নই। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের শুরুতেই বিশাল ছাতার নীচে মন্দির, মসজিদ, গির্জা। নজর কাড়বে একশো কেজি ওজনের দশ ফুটের ডোকরার দুর্গা। বর্ধমানের গুসকরায় তৈরি হচ্ছে দুর্গা। পুজোর পর ক্লাবেই সংরক্ষণ করে রাখা থাকবে পিতলের মূর্তি।
advertisement
কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লিতে এবার আধার ঘুঁচিয়ে আলোয় ফেরার গল্প।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম এক, কিন্তু একা নই
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement