advertisement

এ দেশের বুকে আঠারো আসুক নেমে . . .

Last Updated:

তিনি মানুষের মনে-প্রাণে জ্বালিয়ে ছিলেন স্বাধীনতার আলো

#কলকাতা: যৌবনই জীবনের সুবর্ণযুগ ৷ এই সময়েই জীবনের যত ভাল, ইতিবাচক, মঙ্গলময় কাজ করা উচিৎ এমনই মনে করতেন তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য ৷ পরাধীন ভারতবর্ষে এক বিদ্রোহের পরিবেশ তৈরি করেছিলেন তিনি ৷ এমনই আশ্চর্যজনক ঘটনা তিনি জন্মেছিলেন ১৯২৬ সালের ১৫ অগাস্ট ৷ তাঁর জন্মদিনেই সারা দেশ পালন করে স্বাধীনতা দিবস ৷ তবে স্বাধীনতার আলো তাঁর চোখে পড়ার আগেই তিনি চিরকালের জন্য চোখ বন্ধ করেছিলেন তিনি ৷ আমরা যে বছর স্বাধীনতা পেয়েছিলাম ঠিক সেই বছরেই তিনি মাস কয়েক আগেই চিরবিদায় জানিয়েছিলেন এই পৃথিবীকে ৷
শুধু তাই নয় তিনি মানুষের মনে-প্রাণে জ্বালিয়ে ছিলেন স্বাধীনতার আলো -
হঠাৎ দেশে উঠল আওয়াজ হো হো হো হো ৷ চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ ৷ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে ৷ একশো বছর গোলামীতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত ৷
advertisement
তাঁর চেতনায় ছিল যুববন্দনা তিনি বন্দনা করেছিলেন আঠারো বছরের ৷ একের পিঠে আট আঠারো নয় বন্দনা করেছিলেন আঠারো বছর মনস্কতার ৷ তিনি মনে করতেন শরীরের বয়স আঠারো মাত্র বারো মাসের জন্য থাকে ৷ মনের বয়স আঠারো সব সময়েই থাকা সম্ভব সে শরীরের বয়স যতই হোক না কেন হাজার বারো ৷ তিনি দৃঢ় কণ্ঠে প্রার্থনা করেছিলেন -
এদেশের বুকে আঠারো আসুক নেমে
advertisement
advertisement
নিজেকে ছোট মনে করার কোনও কারণ নেই, নেই হীনমন্যতায় ভোগার দরকার আত্মবিশ্বাস জীবনের অবিচ্ছেদ্য এক অঙ্গ ৷ সেই আত্মবিশ্বাসকেই জীবনের সর্বত্র ছড়িয়ে দিতেই তিনি নিজেকে নিঃশেষ করে নিঙড়ে দিয়েছিলেন ৷ তিনি জানতেন
ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবী বনস্পতি ৷
খুব ভাল করেই তিনি জানতেন আজকের ফুলমালা কালকেই বাসি ৷ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ৷
advertisement
মাত্র একুশ বছর বয়সেই তিনি পৃথিবীর মায়া কাটিয়েছিলেন ৷ সমাজের সর্বস্তরেই বিচরণ ছিল অপার ৷ মানুষের জীবনের চিরন্তন আকূতি অনাহার ও দূর্ভিক্ষ সেখানেই কাব্য না করেই বলেছিলেন
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ৷
জীবন ও মরণের মাঝে নতুন করে বাঁচারই অন্য নাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
এ দেশের বুকে আঠারো আসুক নেমে . . .
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement