advertisement

ফিল্মফেয়ারে কেন গিয়েছেন জুবিন গর্গ? সোশ্যাল মিডিয়ায় গায়ককে নিয়ে ফুঁসছে নেটিজেন

Last Updated:

অসমে ফিল্মফেয়ার ! বলিউডের তারকাদের নিয়ে ঝলমলে অনুষ্ঠান ৷

#গুয়াহাটি: অসমে ফিল্মফেয়ার ! বলিউডের তারকাদের নিয়ে ঝলমলে অনুষ্ঠান গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে ৷ গুয়াহাটিতে শনিবার হয়ে যাওয়া ফিল্মফেয়ার অনুষ্ঠান নিয়ে অসমের শিল্পীমহলের একাংশ তীব্র প্রতিবাদ করেন ৷ তাঁদের কথায়, CAA-এর প্রতিবাদ ভোলাতেই কী তারকার মেলা অসমে? এটা তো বিজেপি সরকারের এক ধরনের আই ওয়াশ !
অন্যদিকে ফিল্মফেয়ার অনুষ্ঠানে CAA বিরোধী মুখ জনপ্রিয় জুবিন গর্গ যাওয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন গায়ক ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল জুবিন গর্গ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছবি ৷ যেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় জুবিন গর্গ ৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলল, জুবিন কী তাহলে মদ্যপ ছিলেন? কেন তিনি ফিল্মফেয়ারে ? তাহলে CAA বিরোধিতায় যে গান বেঁধেছিলেন জুবিন তা কি মিথ্যে?
advertisement
advertisement
জুবিনের এই ভাইরাল হওয়া ছবি তীব্র বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ৷ নেটিজেনরা রীতিমতো ফুঁসছে জুবিনের এই ছবি দেখে ৷ তবে জুবিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ফিল্মফেয়ারে আমি পারফর্ম করিনি ৷ অতিথি হিসেবে গিয়েছিলাম ৷ আমার মনে হয়, ওরা আমাদের অতিথি ৷ ওদের দেখভাল করাটাই আমাদের কর্তব্য, বিতর্ক করা নয় !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্মফেয়ারে কেন গিয়েছেন জুবিন গর্গ? সোশ্যাল মিডিয়ায় গায়ককে নিয়ে ফুঁসছে নেটিজেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement