advertisement

ZNMD reunion video: ১০ বছর পরেও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ম্যাজিক চলছেই, দেখুন রিউনিয়ন ভিডিও

Last Updated:

Zindagi Na Milegi Dobara reunion video: অংশ নিয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ, ছবির পরিচালক জোয়া আখতার, রীমা কাগতি এবং প্রযোজক ঋতেশ সিধওয়ানি ৷

মুম্বই: ‘জিন্দেগি না মিলেগি দোবারা’... হ্যাঁ সেই তিন বন্ধুকে নিয়ে ছবি ৷ সেই স্পেনে ব্যাচেলার ট্রিপ ৷ সিনেমাটি রিলিজ হওয়ার পর দশ বছর কেটে গেলেও এখনও যেন এতটুকু পুরোনো হয়নি জোয়া আখতারের ছবিটি ৷ যতবারই আপনি এই সিনেমা দেখবেন, ততবারই যেন জীবনকে নতুনভাবে চিনতে শিখবেন। তাই এখনও, এই বর্তমান সময়েও দর্শককে সমানভাবে টানে সিনেমার নানান দৃশ্য। জিন্দেগি না মিলেগি দোবারা-র ১০ বছর পূর্তিতে একটি ডিজিটাল রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল ৷ যেখানে অংশ নিয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল , ক্যাটরিনা কাইফ, ছবির পরিচালক জোয়া আখতার, রীমা কাগতি এবং প্রযোজক ঋতেশ সিধওয়ানি ৷
দেখুন ভিডিও:-
advertisement
অনুষ্ঠানের সঞ্চালক বীর দাসের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ছবির কলাকুশলীরা প্রত্যেকেই জানালেন শ্যুটিংয়ের সময়ে তাঁদের নানা অভিজ্ঞতার কথা ৷ এই ছবিটি যে তাঁদের সবার কাছেই অত্যন্ত স্পেশাল তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই ছবির সিক্যুয়েল আসবে কী না, তা অবশ্য সময়েই বলবে ৷
advertisement
ক্যাটরিনা যেমন জানালেন, ছবিতে ডিপ সি ডাইভিংয়ের দৃশ্যে শ্যুটিং করার সময় তিনিই সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন ৷ কারণ বাকিরা মোটামুটি ডাইভিংয়ের ব্যাপারে কিছু জানলেও তিনি একেবারেই তা জানতেন না ৷ প্রচণ্ড ভয় ভয়েই পুরো শ্যুটিংটা করেছিলেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ZNMD reunion video: ১০ বছর পরেও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ম্যাজিক চলছেই, দেখুন রিউনিয়ন ভিডিও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement