advertisement

হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

Last Updated:

Aamir Khan's Mother: অভিনেতা মায়ের সঙ্গেই আছেন বলে জানা গিয়েছে৷ অসুস্থ জীনাতকে দেখে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও

চলতি বছরেই ১৩ জুন বৃহত্তর পরিবারের সঙ্গে তাঁর মায়ের জন্মদিন পালন করেন
চলতি বছরেই ১৩ জুন বৃহত্তর পরিবারের সঙ্গে তাঁর মায়ের জন্মদিন পালন করেন
মুম্বই: হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত হুসেন৷ সূত্র থেকে জানা গিয়েছে দীপাবলি উপলক্ষে পঞ্চগনিতে তাঁদের বাড়িতে মায়ের সঙ্গেই ছিলেন অভিনেতা৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ এর পরই পঞ্চগনি থেকে মাকে মুম্বইয়ে নিয়ে আসেন আমির৷ অভিনেতা মায়ের সঙ্গেই আছেন বলে জানা গিয়েছে৷ অসুস্থ জীনাতকে দেখে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷
চিকিৎসকরা জানিয়েছেন জীনাতের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানা গিয়েছে৷ তবে পারিবারিক সূত্রে এখনও অসুস্থতার বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ চলতি বছরেই ১৩ জুন বৃহত্তর পরিবারের সঙ্গে তাঁর মায়ের জন্মদিন পালন করেন৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ এবং ছেলে আজাদ৷
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে অনু্ষ্ঠানে কেক কাটার সময় ঠাকুমা জীনাতের পাশে বসে আছে আজাদ৷ কিরণ আর আমিরকে দেখা যায় পাশাপাশি বসে থাকতে৷ ফুঁ দিয়ে মোমবাতি নেভানোর সময় জীনাতকে সাহায্যও করেন আমির, কিরণ এবং আজাদ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ২৫ বছর পরেও মাধুরীর নাচে 'দিল তো পাগল হ্যায়', দেখুন ভিডিও
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ আমির বলেছেন তাঁর জীবনে অন্যতম বড় অনুশোচনা হল তিনি পরিবারকে বেশি সময় দেননি৷ সঙ্গে এও জানান এখন তিনি বিশেষ চেষ্টা করেন পরিবার ও সন্তানদের সময় দেওয়ার৷ জীবনে পরিবার ও সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন বার বার৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বার্থডে গার্ল অনন্যা পান্ডের দুর্লভ সব ছবি, সঙ্গী সুহানা-শানায়া! দেখুন
প্রসঙ্গত বলিউডের বিখ্যাত ফিল্মি পরিবারে আমিরের জন্ম৷ তাঁর বাবা তাহির হুসেন ছিলেন নামী প্রযোজক৷ নাসির হুসেন-সহ তাঁর পরিবারের অনেকেই যুক্ত বলিউডের সঙ্গে৷ চার ভাইবোনের মধ্যে সবথেকে বড় আমির৷ তাঁর ভাই ফয়সল খানও অভিনয় করেছেন৷ তাঁদের দুই বোন ফরহত এবং নিখত অবশ্য ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement