advertisement

Zareen Khan: কলকাতায় হাজির সলমনের নায়িকা! শিয়ালদহের কোর্টে কেন ঝটিকা উপস্থিতি জারিন খানের

Last Updated:

Zarin Khan:এর আগে এই মামলায় ১১ ডিসেম্বর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন খান৷

কলকাতা: প্রতারণা মামলায় হাজিরা দিতে ফের কলকাতা শহরে অভিনেত্রী জারিন খান৷ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাত থেকে টাকা নিয়েও অনুষ্ঠান হাজির না থাকার অভিযোগে এ বার আদালতে হাজিরা দিলেন সলমন খানের নায়িকা৷ অভিযোগ তিনি মোট ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও অনুষ্ঠানে হাজির হননি৷ সেই মামলাই ওঠে শিয়ালদহ আদালতে, সেখানেই হাজিরা দেন জারিন৷
এর আগে এই মামলায় ১১ ডিসেম্বর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন খান৷ তার পরবর্তীতে শুনানির তারিখ ঠিক হয়েছিল ২৬ ডিসেম্বর৷ সেদিন আদালতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল৷ সেই কারণেই মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন অভিনেত্রী৷ যদিও এ নিয়ে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি৷ য
এর আগে ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা৷ সেখানে, অর্থাৎ সেই মামলার ভিত্তিতে জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল৷ তার পর ঘটনার তদন্তে নামে নারকেলডাঙা পুলিশ৷ সঠিক তথ্য সামনে আসতে অবশ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেওয়া হয় আদালতের তরফ থেকে৷
advertisement
advertisement
জারিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার মোট ছ’টি কালীপুজো উদ্বোধন করার কথা ছিল তাঁর৷ সেই জন্য ১২ লক্ষ টাকা অগ্রীম নিয়েছিলেন জারিন৷ কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় আসেননি তিনি৷ এমনকী সে কথা বলতে গেলে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zareen Khan: কলকাতায় হাজির সলমনের নায়িকা! শিয়ালদহের কোর্টে কেন ঝটিকা উপস্থিতি জারিন খানের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement