advertisement

Yash-Madhumita Music Video: মিউজিক ভিডিও-এ ফিরছে ‘পাখি-অরণ্য’ জুটি, মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধছেন যশ

Last Updated:

Yash-Madhumita Music Video Shoot: 'ও মন রে'- নামে একটি মিউজিক ভিডিও-তে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যশ-মধুমিতা।

কলকাতা: ছবি নয় ৷ এবার মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারকে। 'ও মন রে'- নামে একটি মিউজিক ভিডিও-তে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পাখি-অরণ্য। এসভিএফ প্রযোজিত এই মিউজিক ভিডিওটি শ্যুট করা হবে আজ, ২ অগাস্ট।
২০১৩ সালে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল যশ ও মধুমিতাকে। পাখি-অরণ্য জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা পাখি-অরণ্যকে আবার দেখতে চান। সেই দাবি নেট মাধ্যমে প্রায়ই করে থাকেন তাঁরা। সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। তবে ছবি কিংবা ধারাবাহিক নয়, মিউজিক ভিডিওতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
এই মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করছেন বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর বাবা যাদব। গানটি গাইছেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক, তনবীর ইভান। ও মিউজিক ভিডিওটি ফ্রেমবন্দি করছেন, সৌমিক হালদার।
'ও মন রে' -গানটি একটি রোম্যান্টিক গান। যশ-মধুমিতার রসায়ন পারদ কতটা ছড়িয়ে দেয় সেটাই দেখার। ছোট পর্দা দিয়েই এই দুজন তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন। তবে বড়পর্দাতেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন যশ ও মধুমিতা।
advertisement
আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে থাকেন যশ। নুসরত জাহান ও তাঁর সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। অন্যদিকে মধুমিতার লভ লাইফও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। দু’জনেই চর্চায় রয়েছেন। এঁদের মিউজিক ভিডিও কতটা buzz তৈরি করে সেটাই দেখার।
advertisement
Arunima Dey
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash-Madhumita Music Video: মিউজিক ভিডিও-এ ফিরছে ‘পাখি-অরণ্য’ জুটি, মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধছেন যশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement