advertisement

Yash Dasgupta|| প্রকাশিত হল 'রকস্টার' সিনেমায় যশের প্রথম লুক! কেমন লাগছে অভিনেতাকে?

Last Updated:

Yash dasgupta will play Rockstar character: প্রকাশিত হল 'রকস্টার' ছবির প্রথম ঝলক। ছবিতে মুখ চরিত্রে অভিনয় করছেন যশ দাশগুপ্ত। নববর্ষের শুভ তিথিতে ছবিতে যশের লুক প্রকাশ করল টিম 'রকস্টার'।

#কলকাতা: প্রকাশিত হল 'রকস্টার' ছবির প্রথম ঝলক। ছবিতে মুখ চরিত্রে অভিনয় করছেন যশ দাশগুপ্ত। নববর্ষের শুভ তিথিতে ছবিতে যশের লুক প্রকাশ করল টিম 'রকস্টার'। ছবিতে যশ দাশগুপ্তর চরিত্রের নাম জামাল। কিন্তু সে হয়ে ওঠে বিরাট রক গায়ক জ্যামি। তার পরিবার একেবারেই তার পেশাকে মেনে নিতে পারে না। তার অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়েও সমস্যা সৃষ্টি হয়। ধীরে ধীরে জ্যামি অন্ধকারে ডুবে যেতে থাকে। নেশায় আসক্ত হয়ে পড়ে সে। তবে এমন এক ঘটনা ঘটে, যা ঘুরিয়ে দেয় তার জীবনের মোড়। এই 'রকস্টার'-এর জীবনের ওঠা-নামার সূত্র ধরে এগিয়েছে ছবির গল্প।
ছবিতে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে যশকে। 'রকস্টার'-এর লুক ডিজাইন করা হয়েছে খুব খেটে। লুকটি মানিয়েছেও নায়ককে। ছবিতে যশের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশ-এর জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া। এই প্রথম নুসরত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে ছবি করছেন যশ। ছবির প্রথম ঝলক অনেকটা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। 'রকস্টার'-এ নিজের লুক নিয়ে যশ বললেন, 'এই ছবিতে নিজের লুক নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছি। প্রতিদিন শ্যুটিং-এর আগে আমার মেক আপ করতে ৩ ঘন্টা লাগতো। আমাকে আর আমার টিমকে বেশ খাটতে হয়েছে। আমার চরিত্র জ্যামি সম্পর্কে বলব যে ও খুব আবেগহীন মানুষ। নিয়ম মানতে পছন্দ করে না সে। ওর জীবনে একটা ঘটনা ঘটে, যা ওকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়।'
advertisement
advertisement
আরও পড়ুন: একে প্যাঁচপেচে গরম, তায় মৌনীর গরমাগরম ছবি...নেটদুনিয়া ঘেমে-নেয়ে একশা
এই ছবির পরিচালক অংশুমান প্রত্যূষ। ছবিটি তৈরি হয়েছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল-এর ব্যানারে। চলতি বছরের শেষে মুক্তি পাওয়ার কথা এই ছবির। সম্প্রতি নিজের মাকে হারিয়েছেন যশ। সমস্ত নিয়ম,অনুষ্ঠান শেষ করে যোগ দিয়েছেন কাজে। কদিনের মধ্যেই মুক্তি পাবে যশ ও এনা সাহার ছবি 'চিনে বাদাম'। তবে 'রকস্টার' নিয়ে মানুষের মনে কৌতূহল খানিক বেশি। একদিকে যশ 'রকস্টার' সিঙ্গার-এর চরিত্রে এই প্রথম, অন্য দিকে তাঁর একদম হটকে লুক। ছবির লক্ষ্মী লাভ মন্দ হবে না বলাই যায়।
advertisement
 ARUNIMA DEY
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash Dasgupta|| প্রকাশিত হল 'রকস্টার' সিনেমায় যশের প্রথম লুক! কেমন লাগছে অভিনেতাকে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement