advertisement

World Music Day: কৈলাস খের ও সিঞ্জিনী কুলকার্নির ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যা

Last Updated:

‘সুর অউর সাজ’ নামের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী কৈলাস খের । এ ছাড়াও থাকছেন প্রখ্যাত কত্থক শিল্পী সিঞ্জিনী কুলকার্নি ।

#কলকাতা: বিশ্ব সঙ্গীত দিবসে (World Music Day) এক অভিনব ভাবনা নিয়ে এল প্রভা খৈতান ফাউন্ডেশন (Probha Khaitan Foundation) । সঙ্গীতের বিচরণ সর্বত্র । সঙ্গীত মানুষের মন, মনন, শরীরকে চনমনে রাখতে সাহায্য করে । নিজস্ব সুরে, লয়ে, ছন্দে ভরে রাখে চারপাশ । কিন্তু এখন এই করোনা অতিমারী আবহে বিশ্ব সঙ্গীত দিবসের উদযাপনও ম্লান । সব ধরনের বড় জমায়েত এখন বন্ধ । তাই অনুষ্ঠান, জলসায় ভাঁটা পড়েছে । তাই একমাত্র উপায় ভার্চুয়াল দুনিয়ার উপর নির্ভর করা ।
আর সে কথা মাথায় রেখেই এ বছর অনলাইনে জুম কলের মাধ্যমে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে । ‘সুর অউর সাজ’ নামের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী শিল্পী কৈলাস খের । তিনি একাধারে গায়ক, সুরকার, গীতিকার, সুফি ও আধ্যাত্মিক সঙ্গীতে পারদর্শী । এ ছাড়াও থাকছেন প্রখ্যাত কত্থক শিল্পী সিঞ্জিনী কুলকার্নি । সোমবার, ২১ জুন, সন্ধ্যে সাড়ে ৬টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
World Music Day: কৈলাস খের ও সিঞ্জিনী কুলকার্নির ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement