advertisement

ইভটিজারদের থেকে মেয়েকে বাঁচালেন তাপসী পান্নু

Last Updated:

বলিউডে নতুন পা রেখেছেন তাপসী পান্নু ৷ ঝুলিতে সবে তিন-চারটে ছবি ৷ তাতে কি?

#মুম্বই: বলিউডে নতুন পা রেখেছেন তাপসী পান্নু ৷ ঝুলিতে সবে তিন-চারটে ছবি ৷ তাতে কি? নায়িকা তাপসী পান্নু কিন্তু নিজের অভিনয়ের জন্য যেমন জনপ্রিয়, তেমনি জনপ্রিয় নিজের বিন্দাস অবতারের জন্য ৷ তাই হয়তো অক্ষয়কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবাই তাপসী পান্নুর প্রশংসায় পঞ্চমুখ ৷ তবে এবার তাপসী যা করলেন, তা সত্যিই বাহবা পাওয়ার মতো ৷
ঘটনাটি হল, সম্প্রতি দিল্লির এক মেট্রো স্টেশনের কাছে ইভটিজারের হাত থেকে একটি মেয়েকে উদ্ধার করলেন তাপসী ৷ নিজের ছবি ‘পিঙ্ক’-এর প্রোমোশনে এসে তাপসী সেরকমই এক ঘটনার কথা বললেন ৷
তাপসী জানালেন, ‘পিঙ্ক ছবির শ্যুটিং করে ফিরছিলাম ৷ মেট্রো করে আমার গন্তব্যে এসে যখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠছি ৷ তখন হঠাৎই দেখছি, কয়েকটি ছেলে একটি মেয়েকে খুব বাজে ভাবে উতক্ত্য করছে ৷ এটা দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না ৷ ছেলে গুলোর দিকে একটু কড়া নজরে তাকাই৷ তারপর মেয়েটিকে বলি, আমার গাড়িতে উঠে এসো ৷ আমি তোমাকে পৌঁছে দেব ৷ আমি ভাবতেই পারিনি মেয়েটা আমার গাড়িতে উঠে আসবে ৷ ভগবানের কাছে ধন্যবাদ মেয়েটি আমার গাড়িতে উঠে আসে ৷ এরকম ভাবেই যদি আমরা সাহায্য করহি তাহলে হয়তো বিপদ গুলো আটকানো যেতে পারে ৷’
advertisement
advertisement
তাপসী পান্নুকে দেখা যাবে অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম বলিউড ছবি ‘পিঙ্ক’-এ ৷ এই ছবিতে তাপসীর সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইভটিজারদের থেকে মেয়েকে বাঁচালেন তাপসী পান্নু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement