advertisement

নারদ, নারদ! ছবির প্রিমিয়ারে বিধু বিনোদ চোপড়াকে কেন কোণঠাসা করলেন সলমন ?

Last Updated:

পরিচালক বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) ভাইজানের ছবি নিয়ে করলেন বিরূপ মন্তব্য।

#মুম্বই: ২০১১ সালে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন চুলবুল পাণ্ডেরূপী সলমন খান (Salman Khan)। দাবাং (Dabangg) সিরিজের প্রথম ছবি ছিল সেটা। প্রথা মেনে ছবি হলে মুক্তির আগে দেখানো হয় ইন্ডাস্ট্রির লোকজনকে। আমন্ত্রিত থাকেন অন্যান্য অভিনেতা ও পরিচালকরা। আর সেখানেই ঘটল বিপত্তি। পরিচালক বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) ভাইজানের ছবি নিয়ে করলেন বিরূপ মন্তব্য।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে মালাইকা অরোরা (Malaika Arora) থেকে আমির খান (Aamir Khan) সবাই এই ছবি দেখতে এসেছেন। আর সবাইকে এই ছবি কেমন চলবে সেই নিয়ে নানা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা হল পরিচালক বিধুকেও। কথায় বলে অধিকন্তু ন দোষায়। অর্থাৎ একটু বেশি বললে বা করলে ক্ষতি নেই। তাই বলে আগ বাড়িয়ে এত কথা বলারও তো কোনও দরকার ছিল না। ছবি ভালো না মন্দ এটুকু বলে দিলেই বিষয়টা অনেক সহজ হয়ে যেত। বিধু সেই পথে গেলেনই না। তিনি বললেন যে ছবির ভবিষ্যৎ কী হতে পারে আর কী হতে পারে না, এই ধারণায় তিনি বিশ্বাস করেন না। সে না-ই করতে পারেন। তবে পরিচালক এখানেই থেমে থাকলেন না। সলমনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে এই চরিত্রে দারুণ কাজ করেছেন ভাইজান। কিন্তু একটি ছবি বক্স অফিসে কতটা সফল হচ্ছে বা হচ্ছে না তার উপর ছবিটা ভালো না খারাপ সেটা নির্ভর করে না। এর আগেও প্রচুর ছবি তৈরি হয়েছে যেগুলো বক্স অফিসে সফল হয়নি কিন্তু তার মানে এই নয় যে সেগুলো খারাপ ছবি ছিল।
advertisement
advertisement
এত কিছু বলার পরেও তিনি বলেন যে তিনি আশা রাখেন ছবি সফল হবে। এবার আবার সেই ঘুরে-ফিরে ছবিতে সলমনের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বলতে থাকেন যে এই চরিত্র ফাটাফাটি, সলমন দারুণ অভিনয় করেছেন। এবার শান্তভাবে বাধা দেন স্বয়ং সলমন। তিনি বিনীতভাবে বলেন যে এগুলো আপনি আগে বলেছেন। এবার অন্য কিছু বলুন। আর তখনই ব্রহ্মাস্ত্র ছোঁড়েন পরিচালক। বলেন এই সব ছবি তাঁর মোটেও ভালো লাগে না!
advertisement
এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, শুধু ওই শেষের লাইনটি বলবেন বলেই এতক্ষণ ধরে হাবিজাবি বকছিলেন পরিচালক। সত্যি বাপু, ধান ভানতে শিবের গীত কেন যে গায় এই বলিউডের লোকজন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নারদ, নারদ! ছবির প্রিমিয়ারে বিধু বিনোদ চোপড়াকে কেন কোণঠাসা করলেন সলমন ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement