advertisement

তিনটে প্রশ্নের জবাব দিতে আসবে এবার বাহুবলি ৩ ?

Last Updated:

টানা দু’বছরের অপেক্ষা ৷ তারপরই গোটা দেশে জেনে গেল কাটাপ্পা কেন মারল বাহুবলিকে !

#মুম্বই: টানা দু’বছরের অপেক্ষা ৷ তারপরই গোটা দেশে জেনে গেল কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ! আর এই প্রশ্নের উত্তর নিয়েই বাহুবলি এ বছরের সেরা ছবি ৷ মুক্তির তিনদিনের মধ্যেই ৫৪০ কোটি টাকা নিজের ঝুলিতে পুরে ফেলেছে বাহুবলি ২ ৷ কিন্তু জানেন কি? অনেকেই মনে করছেন, এখানেই শেষ হওয়া উচিত নয় বাহুবলি ৷ কারণ, কাটাপ্পা রহস্য ছাড়াও রয়েছে এই ছবি জুড়ে রয়েছে আরও বেশ কিছু প্রশ্ন ৷
১) বল্লালদেবের স্ত্রী কে ?
বাহুবলি-র পরেই গোটা ছবিতে যে নজর কাড়ে সে হল বল্লালগদেব ৷ যে কিনা শক্তির দিক থেকে বাহুবলির থেকে খুব একটা কম নয় ৷ প্রথম বাহুবলিতে আমরা দেখেছিলাম, বল্লালদেবের একটি ছেলে রয়েছে ৷ যার মুণ্ডুচ্ছেদ করবে মহেন্দ্র বাহুবলি ৷ কিন্তু ছবির কোথাও উল্লেখ নেই, বল্লালদেবের বিয়ের কথা, স্ত্রীয়ের কথা ৷ তাহলে এই ছেলে ভাদ্র এল কোথা থেকে?
advertisement
advertisement
২) আবান্তিকার গল্পটাও বা কি?
প্রথম বাহুবলিতে অবান্তিকার চরিত্রে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে ৷ যে বিরোধিতা করত বল্লালদেবের ৷ তার জীবনের একটাই লক্ষ্য, কীভাবে বল্লালদেবের থেকে ছাড়িয়ে আনতে হবে দেবসেনাকে ৷ কিন্তু অল্প বয়সে, নিজের সব কিছু ছেড়ে দিয়ে, কেন এ কাজে ব্রতী হল আবান্তিকা ? এর পিছনে বল্লালদেবের প্রতি রাগ, নাকি অন্য কিছু ৷ অবশ্য একথা অনেকেই বলতে পারেন যে প্রথম বাহুবলিতে ছিল কুন্তল রাজ্যের মেয়ে আবান্তিকা আর অমরেন্দ্র বাহুবলির ও দেবসেনার প্রেম থেকে প্রভাবিত হয়েই এই লক্ষ্য পেয়েছে আবান্তিকা ৷ তবে আবান্তিকার চরিত্রকে আর একটু বেশি দেখানোর জন্যই বাহুবলি ৩ করা উচিত ৷
advertisement
৩) কেন বল্লালদেবের শাসন চুপচাপ মেনে নিল মাহেশমতির প্রজারা ?
অমরেন্দ্র বাহুবলিকে খুবই ভালোবাসতেন মাহেশমতির প্রজারা ৷ তাহলে বাহুবলিকে মেরে দেওয়ার পর কেন চুপ করে তাঁরা৷ কেন গর্জে উঠলেন না বল্লালদেবের বিরুদ্ধে ৷ কেনই বা চুপচাপ মেনে নিলেন বল্লালদেবের অত্যাচার ! এই সবের উত্তর পাওয়ার জন্যই দর্শক চাইছে বাহুবলি ৩ তৈরি হোক !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনটে প্রশ্নের জবাব দিতে আসবে এবার বাহুবলি ৩ ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement