advertisement

আজাদের জন্ম নিয়ে কিছু লুকিয়ে রাখতে চান না আমির-কিরণ !

Last Updated:

আমির খান ও কিরণ রাও সারোগেসির মাধ্যমে নিজেদের জীবনে এনেছেন পুত্র আদাজকে ৷

#মুম্বই: আমির খান ও কিরণ রাও সারোগেসির মাধ্যমে নিজেদের জীবনে এনেছেন পুত্র আদাজকে ৷ আর এ ব্যাপার নিয়ে বেশ খুশি ও গর্বিত আমির ও কিরণ ! সম্প্পতি মুম্বইয়ে যশলোক হাসপাতালে সারোগেসি-র প্রচারে এরকমই মন্তব্য করলেন আমির খান ও কিরণ রাও ৷
আমির জানালেন, ‘আমি আর আমার স্ত্রী কিরণ সন্তান চেয়েছিলাম ৷ আমরা দু’জনেই খুব খুশি ও গর্বিত ছিলাম ৷ এবং দু’জনেই চেয়েছিলাম সারোগেসি ব্যাপারটা লুকিয়ে না রেখে সবাইকে জানানো উচিত ৷ তাই আমাদের সন্তান আজাদ যে সারোগেসির মধ্যে দিয়ে আমাদের জীবনে এসেছে, সেটা তো কোনও লুকিয়ে রাখার বিষয় নয় ৷ আমার মনে হয় আইভিএফ সারোগেসি নিয়ে খোলাখুলি কথা বলা উচিত ৷ কারণ এই বিষয়টা আমাদের এখানে অনেকটাই নতুন ৷ তাই এ সম্পর্কে স্পষ্ট জ্ঞান হওয়া দরকার ৷’
advertisement
আমির আরও বলেন, ‘আমাদের জীবনে সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে ৷ তবে সেটা নিয়ে কথা না বলে, লুকিয়ে রাখাটা সমাধান নয় ৷ আমি আর কিরণ তা রাখতেও চাইনি ৷ তাই তো চিকিৎসকের সঙ্গে কথা বলে সারোগেসি পদ্ধতি নিয়েছি৷ আমাদের সন্তানের প্রয়োজন ছিল ৷ আজাদ সে স্বপ্ন পূরণ করেছে৷ সারোগেসি সে স্বপ্নটা পূরণ করার জন্য সাহায্য করেছে ৷ এর থেকে ভালো আর তো কিছু হতেই পারে না ৷’
advertisement
advertisement
তবে শুধু আমির নন, কিরণ রাও পর্যন্ত সারোগেসির কথা বলেন ৷ কিরণ রাও বলেন, ‘আজাদ আমার স্বপ্ন পূরণ করেছে ৷ আজাদ এসে আমার জীবনকে একেবারেই অন্যরকম করে তুলেছে ৷ এই অনুভবটা কথায় বর্ণনা করা যায় না'৷
সারোগেসি সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে, সারোগেসিকে বিষয় বানিয়ে ছবিও তৈরি করতে চান আমির খান ৷ আমিরের কথায়, ‘ভালো চিত্রনাট্য পেলে, আমি সিনেপর্দায় সারোগেসিকে নিয়ে আসতে চাই !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আজাদের জন্ম নিয়ে কিছু লুকিয়ে রাখতে চান না আমির-কিরণ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement