advertisement

Vivek Agnihotri's wife Pallavi: ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর শ্যুটে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা পল্লবীকে

Last Updated:

Vivek Agnihotri's wife Pallavi: ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর শ্যুটিংয়ের সময়েই ঘটল দুর্ঘটনা। হায়দরাবাদে চলছিল ছবির শ্যুটিং। তাতেই আহত হয়েছেন বিবেকের স্ত্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। খবর, আপাতত তিনি সুস্থ আছেন।

পল্লবী যোশী
পল্লবী যোশী
হায়দরাবাদ: ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর শ্যুটিং চলছে পুরোদমে। পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নির্দেশক বিবেক অগ্নিহোত্রী। কিন্তু এই ছবির শ্যুটিংয়ের সময়েই ঘটল দুর্ঘটনা। হায়দরাবাদে চলছিল ছবির শ্যুটিং। তাতেই আহত হয়েছেন বিবেকের স্ত্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পল্লবী যোশী।
সূত্রের খবর, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর অভিনেত্রীকে ধাক্কা মারেন। কিন্তু আঘাত নিয়েও সে দিনের শ্যুটিং শেষ করেন পল্লবী। তার পরে স্থানীয় এক হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। খবর, আপাতত তিনি সুস্থ আছেন।
advertisement
advertisement
চলতি বছর স্বাধীনতা দিবসের দিন, ১৫ অগাস্ট এই ছবি মুক্তি পাবে। বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০২২ সালের বাণিজ্যিক ভাবে সফল ছবিগুলির মধ্যে একটি। সেখানে অভিনয় করেছিলেন পল্লবী, দর্শন কুমার, অনুপম খের, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
advertisement
প্রসঙ্গত, ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালক বিবেক ট্যুইট করেন, 'আমাদের ছবিটি অস্কার ২০২৩-এর দ্য অ্যাকাডেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি বাকি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুণ বছর।
advertisement
যদিও তাঁর এই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি সারা দেশে। মাসখানেক আগে ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে জুরি চেয়ারম্যান, ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড তীব্র নিন্দা করে এই ছবিকে 'উদ্দেশ্যমূলক', 'অভব্য' তকমা দেন। তার পরেই ছবির শিল্পীরা একে একে ভর্ৎসনা শুরু করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vivek Agnihotri's wife Pallavi: ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর শ্যুটে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা পল্লবীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement