advertisement

Vivek Agnihotri : দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত

Last Updated:

Vivek Agnihotri : বেশ কয়েক বছর আগে মিটু আন্দোলনের সময়ে বিবেকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন তনুশ্রী।

দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন  তনুশ্রী দত্ত
দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত
#মুম্বই: নেট দুনিয়া এখন দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) এর আলোচনায় সরগরম। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি বক্স অফিসে রমরমিয়ে চলছে। কিন্তু এই বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে একবার বড় অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ।
এক সময়ে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী(Tanushree Dutta)। বেশ কয়েক বছর আগে মিটু আন্দোলনের সময়ে বিবেকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তিনি দাবি করেছিলেন, চকোলেট ছবির শ্যুটিং এর সময়ে তাঁর যৌন হেনস্থা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। ঘটনাটি ২০০৫ সালের।
সেই ঘটনাই পরে প্রকাশ্যে আনেন তনুশ্রী। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, বিবেক অগ্নিহোত্রী নাকি একটি দৃশ্যে অভিনয়ের সময়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন। সেই সময়ে ওই পরিস্থিতি থেকে তাঁকে বাঁচিয়েছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। দাবি তনুশ্রীর। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন বিবেক।
advertisement
advertisement
সেই খবরটিই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) এই বিপুল জনপ্রিয়তার মধ্যে ফের উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে সেই খবর। প্রসঙ্গত, গত ১১ মার্চ এই ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করার ঘটনা নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিছুন চক্রবর্তী, পল্লবী যোশী সহ আরও অনেকে। ছবিটি বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই বক্স অফিস সংগ্রহ ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে এই ছবি। আগামী সপ্তাহান্তের মধ্যে ছবির বক্স অফিস সংগ্রহ ১৫০ কোটি টাকা হতে চলেছে বলে জানা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vivek Agnihotri : দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement