advertisement

গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি !

Last Updated:

পুলিশের হাতে এবার গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷

#মুম্বই: পুলিশের হাতে এবার গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷ সরাসরি না হলেও বুধবার এরকমই বিশাল দদলানির বিরুদ্ধে হওয়া মানহানি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিলেন, বিশালকে গ্রেফতার হওয়া বা না হওয়ার ব্যাপারে নাক গলাবে না সু্প্রিম কোর্ট !
সম্প্রতি বিশাল দদলানি করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠল ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসলেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরকে ৷
কিছুদিন আগে হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷
advertisement
advertisement
বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’
জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসব দেশের অন্যান্য নেতারা ৷
advertisement
তবে এই ঘটনায় ক্ষমাও চেয়েছেন বিশাল ৷ সরিয়েছেন ট্যুইটার থেকে তাঁর বিতর্কীত ট্যুইটও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement