advertisement

কান ধরে জৈন সন্ন্যাসী তরুণ সাগরের কাছে ক্ষমা চাইলেন বিশাল দদলানি

Last Updated:

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ক্ষমা চাইলেন জৈন সন্ন্যাসী তরুণ সাগরের কাছে ৷ একেবারে কান ধরে, সন্ন্যাসীর

#মুম্বই: বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ক্ষমা চাইলেন জৈন সন্ন্যাসী তরুণ সাগরের কাছে ৷ একেবারে কান ধরে, সন্ন্যাসীর পায়ে পড়ে নিজের অশোভন ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন বিশাল ৷
কিছুদিন আগে হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷
বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’
advertisement
advertisement
জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসব দেশের অন্যান্য নেতারা ৷
বিশাল অবশ্য নতুন করে ট্যুইট করে পুরো বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন ৷ এবং বার বার বলেছেন, শ্রী তরুণ সাগরকে অপমান করার মতো কোনও উদ্দেশ্যেই ছিল না ৷
advertisement
তবে ক্ষমা প্রার্থনা করে ট্যুইটও কাজ দেয়নি ৷ বিশালের বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা ৷ সেই বিতর্কে ইতি টানতেই শেষমেশ তরুণ সাগরের কাছে ক্ষমা চাইলেন বিশাল দদলানি ৷
এই ট্রেন্ড নতুন নয়, এর আগে শাহরুখ, আমির, ইরফান, রজনীকান্ত সবাই বিতর্কে জড়িয়েছে দেশের রাজনীতির বিরুদ্ধে কথা বলে ৷ বিশেষ করে মোদি সরকারের বিরুদ্ধে কথা বলে বার বার বিতর্কে এসেছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ আর এবার এমনটি করে বসলেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷
advertisement
সম্প্রতি বিশাল দদলানি করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠল ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসলেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরকে ৷
কিছুদিন আগে হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কান ধরে জৈন সন্ন্যাসী তরুণ সাগরের কাছে ক্ষমা চাইলেন বিশাল দদলানি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement