advertisement

Lock-Upp: দু'জনের হাতে হাতকড়া! করণকে সঙ্গে নিয়েই কী তবে বাথরুমে নিশা? ভাইরাল ভিডিও

Last Updated:

Lock-Upp: করণের সঙ্গে হাত বাঁধা নিশার। এভাবেই যেতে হল বাথরুমে! তারপর? ভাইরাল ভিডিও ঝড় তুলেছে

#মুম্বই:  জেলে বন্দি বলিউডের বেশ কিছু তারকা। তাঁদের সকলকেই হাতে শিকল পরিয়ে রাখা হয়েছে। দোষ একটাই তাঁরা সেলেব। এদের মধ্যে রয়েছেন করণবীর বোহরা, পুনম পাণ্ডে, আজমা ফালহার মতো বেশ কিছু সেলেব। জেলে সব সত্যি স্বীকার করতে হবে তাঁদের। কথা হচ্ছে কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত রিয়ালিটি শো 'লক-আপ' (Lock-Upp) নিয়ে।
এই শোয়ের(Lock-Upp)  প্রযোজনা করছেন একতা কাপুর। বিগবসের আদলেই তৈরি হয়েছে এই শো। তবে এখানে কোনও বিলাসবহুল বাড়ি নেই। আছে সাদা মাটা জেল খানা। মাটিতে কম্বল পেতে শুতে হচ্ছে সেলেবদের। বলা হচ্ছে এত দিন যত রিয়ালিটি শো হয়েছে সেই সবকে ছাপিয়ে গিয়েছে 'লক-আপ'। এমনকি বিগ বসের থেকেও বেশি টিআরপি রেট।
এই শোয়ের (Lock-Upp)  সব থেকে জনপ্রিয় মুখ করণবীর বোহরা ও পুনম পাণ্ডে। ইতি মধ্যেই ভাইরাল হয়েছে করণবীর বোহরার একটি ভিডিও। সেখানে নিজের জীবনের চরম খারাপ সময়ের কথা বলেছেন তিনি। এমনকি সুইসাইডের কথাও উঠে এসেছে। ধার-দেনায় ডুবে আছেন এই অভিনেতা। তবে ফের একবার ভাইরাল হল এই অভিনেতার আর একটি ভিডিও।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে করণবীর বোহরা নিজেই শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে নিশা রাওয়ালের সঙ্গে হাতকড়া পরানো হয়েছে করণবীরকে। একটাই শিকলে দু'জনের হাত বাঁধা হাতকড়াতে। এই অবস্থায় থাকতে হচ্ছে তাঁদের। শুতে যাওয়া থেকে টয়লেটে যাওয়া সব কিছুই করতে হবে এক সঙ্গে।
ভিডিওতে(Lock-Upp)   দেখা যাচ্ছে নিশা বলছেন 'আমি টয়লেটে যাব'। কিন্তু করণের সঙ্গে হাত বাঁধা তাঁর। এখন উপায়? তাহলে দু'জনকে এক সঙ্গে ঢুকতে হবে বাথরুমে। সেটা কী করে হবে? উপায় বার করলেন করণ। তিনি টয়লেটের দরজার ফাঁক দিয়ে নিজের হাত বাথরুমে ঢুকিয়ে রাখলেন। ওই অবস্থাব বাথরুমে ঢুকলেন নিশা। এদিকে করণের হাতে টয়লেটের ভিতরে। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
করণ ভিডিও শেয়ার(Lock-Upp)  করে লেখেন, কতটা খারাপ অবস্থা হতে পারে, যখন তোমার হাতে হাত কড়া পরানো। এবং অন্য একজনের সঙ্গে সেই হাত বাঁধা! এবং অপরদিকের ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে? এভাবেই সমাধান খুঁজতে হবে।" এই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন করণবীর বোহরা। দর্শকরা মনে করছেন এই শোয়ের বিজেতা হতে পারেন করণ। তিনি সব কিছু মানিয়ে চলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lock-Upp: দু'জনের হাতে হাতকড়া! করণকে সঙ্গে নিয়েই কী তবে বাথরুমে নিশা? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement