advertisement

হাজার ক্যামেরার ঝলকানি, ভক্তদের ভিড়, সাংবাদিক বৈঠকে রাণুর চোখে জল !

Last Updated:

ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে তা আগে থেকে বলতে পারে না কেউ ৷

#মুম্বই: ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে তা আগে থেকে বলতে পারে না কেউ ৷ অন্তত, রানাঘাটের রাণু মণ্ডল তো আঁচই করতে পারেনি, যে এরকমটা ঘটবে তাঁর সঙ্গে ৷ হঠাৎ একটি গানই বদলে দেবে গোটা জীবনটা ৷ হাতের মুঠোয় চলে আসবে যশ, অর্থ, প্রতিপত্তি ! একেই বলে হয়তো মিরাকেল ৷ একেই বলে হয়তো স্বপ্ন পূরণ ৷ রানাঘাট থেকে স্টেশন থেকে রাণুর বলিউড জার্নি সত্যিই এখন গোটা দেশ ও দশের কাছে অনুপ্রেরণা ! আর সেটাই হয়তো ভেসে উঠল রাণুর চোখে ৷
মুক্তি পেয়েছে রাণু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ গানের গোটা ভিডিও ৷ যেখানে হিমেশের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গান গেয়ে উঠেছেন রাণু ৷ বার বার টিজারে প্রকাশ পাওয়া দু’কলি নয়, বরং গোটা গানে এবার রয়েছেন রাণু ৷ সেই গান ইউটিউবে প্রকাশ পেতেই সুপারহিট ৷ ইতিমধ্যে লাইকের সংখ্যা ছাড়িয়ে লাখেরও বেশি ৷ সেই গান প্রকাশের অনুষ্ঠানেই যেন চোখ ছলকে উঠল রাণুর৷
advertisement
সামনে অজস্র মিডিয়ার ক্যামেরা ৷ ভক্তদের ভিড় ৷ স্বপ্নপূরণের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন রাণু মণ্ডল ৷ হইচই চারিদিকে ৷ রানাঘাট স্টেশনের পর্বকে দূরে সরিয়ে এত সম্মান, এত ভালোবাসা পাবেন রাণু, তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি ৷ তবে চোখের সামনে এখন গোটা বাস্তব ৷ রাণু এখন সবার মধ্যমণি ৷ আর তাই তো সবার সামনেই আনন্দে চোখে জল ছলকে উঠল রাণুর ৷
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও----
View this post on Instagram

#ranumandal amazed by the attention she got today @tips @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাজার ক্যামেরার ঝলকানি, ভক্তদের ভিড়, সাংবাদিক বৈঠকে রাণুর চোখে জল !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement