advertisement

Vicky Kaushal : ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত ছিলেন ভিকি কৌশলের বাবা! আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন

Last Updated:

Vicky Kaushal : শ্যাম জানিয়েছেন, লক্ষ্য ছবির শ্যুটিং চলছিল সেই সময়ে লাদাখে। সেখান থেকে ফেরার পর থেকেই শুরু হয় পেট ব্যথা। নানাবতী হাসপাতালে হয় অস্ত্রোপচার।

ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত ছিলেন ভিকি কৌশলের বাবা! আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন
ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত ছিলেন ভিকি কৌশলের বাবা! আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন
#মুম্বই: সদ্য সুপ্রতিষ্ঠিত ছেলের বিয়ে হয়েছে। সব মিলিয়ে এখন সুখের সংসার। তবে প্রথম থেকেই পরিবারে এমন ছিল না চিত্রটা। কথা হচ্ছে ভিকি কৌশলের পরিবারের। অভিনেতার বাবা শ্যাম কৌশল ২০০৩ সালে ক্যানসার আক্রান্ত হন। সেই সময়টা বেশ মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব নিয়েই কথা বললেন পেশায় স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল।
শ্যাম জানিয়েছেন, লক্ষ্য ছবির শ্যুটিং চলছিল সেই সময়ে লাদাখে। সেখান থেকে ফেরার পর থেকেই শুরু হয় পেট ব্যথা। নানাবতী হাসপাতালে হয় অস্ত্রোপচার। তারপরেও বেশ কিছউ জটিলতা হতে থাকে। তার আগে একবার অ্যাপেন্ডিক্স এর সমস্যা নিয়ে অভিনেতা নানা পটেকরকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন শ্যাম কৌশল। তাই সেই বারও নানা পটেকরকেই ডেকে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
শ্যাম কৌশল বলছেন, "আমার জ্ঞান ছিল না। শুনতে পেলাম, পেটে কোনও ইনফেকশন হয়েছে। পেটের একটা অংশ কেটে পরীক্ষার জন্য পাঠিয়েছেন চিকিৎসকরা। ক্যানসার ধরা পড়েছে। আমি জানতাম না আমি বাঁচব কি না। কাউকে বলিনি। ৫০ দিন আমি হাসপাতালে ছিলাম। তার পরে আমি কাজে ফিরি। এক বছর ধরে আমার বিভিন্ন পরীক্ষা হয়। সৌভাগ্যবশত ক্যানসারটা ছড়িয়ে পড়েনি। তার পর থেকে কেটে গিয়েছে ১৯ বছর।"
advertisement
advertisement
সেই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের কথাও উল্লেখ করেন শ্যাম। সেই সময়ে একটি ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের মাসেই তিনি হাসপাতালে ভর্তি হন।
advertisement
ভিকি কৌশলের বাবা বলছেন, "আমি ভেবেছিলাম, কোনও ভাবেই বাঁচা সম্ভব নয়। এও ভেবেছিলাম, চার তলা থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেব। কারণ ওই ভাবে বাঁচতে পারছিলাম না। কিন্তু অস্ত্রোপচারের জন্য বিছানা থেকে উঠতে পারছিলাম না। ঈশ্বরকে বলেছিলাম, 'দয়া করে এসব শেষ করো। আমার কোনও আক্ষেপ নেই জীবনে। ছোট গ্রামের ছেলে আমি। তোমার দয়ায় ভালই কেটেছে জীবন। আমায় বাঁচাতে চাইলে, আমায় দুর্বল হতে দিও না।' যে ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল তার টাকা ফেরত দিলাম পরের দিন প্রযোজনা সংস্থার একজনকে ডেকে।"
advertisement
ছবিটি ছিল অনুরাগ কাশ্যপ পরিচালিত 'ব্ল্যাক ফ্রাইডে'। কিন্তু অনুরাগ জানান, ছবিটি তিনি শ্যাম কৌশলের সঙ্গেই করবেন। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে শ্যাম সেই ছবিতে যোগ দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal : ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত ছিলেন ভিকি কৌশলের বাবা! আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement