advertisement

Vasanta Utsav 2026: ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসব, সঙ্গী দক্ষিণায়ন ইউকের শিল্পীরাও

Last Updated:

জয় হো থেকে ওরে গৃহবাসি, গানে-নাচে জমজমাট দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসবের মহড়া৷ নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায়৷ রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে এর শিল্পীরা৷

ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরী, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব
ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরী, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব
কলকাতা: বিগত বেশ কিছু বছরে বসন্তের বন্দনায় দীক্ষা মঞ্জরী বসন্ত উৎসব শহরের এক উল্লেখযোগ্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবছরেও জাঁকজমকের কোনও কমতি হবে না। নৃত্য পরিবেশন করবেন পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। বাংলায় দোলের আর অন্যান্য প্রদেশের হোলির গানে-নাচে আর আবিরের রঙে ভরে উঠবে ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। জয় হো থেকে ওরে গৃহবাসি, গানে-নাচে জমজমাট দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসবের মহড়া৷ নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায়৷ রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে এর শিল্পীরা৷
ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরী, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ, ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে, ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে। থাকবেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন শিল্পী ডোনা ও তাঁর টিম “দীক্ষা মঞ্জরী”। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে, থাকছে দক্ষিণায়ন ইউকে-এর শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বসন্তের গান। পরিচালনায় আনন্দ গুপ্ত।
advertisement
advertisement
প্রায় ২০ বছর ধরে দোলের আগে এই বসন্ত উৎসব আয়োজিত হত শিল্পীর বাড়িতেই। গত কয়েক বছর ধরে কলকাতার জাদুঘরের সঙ্গে যৌথভাবে বসন্ত উৎসব পালন করা হয় এই হেরিটেজ স্পেসে। ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘এখন অনেক ছাত্রছাত্রী, বাড়িতে জায়গা হয় না। ভাল লাগে অনেক গুণী মানুষরা এই অনুষ্ঠানে সমবেত হন। বাড়ির অনুষ্ঠান বড় হতে হতে এই জায়গায় এসেছে। নাচ, গানের মাঝে আবির মাখা – ভালই লাগে। এখানে অনেক স্কুল থেকে পড়ুয়ারা ঘুরতে আসে। আগে একটা ওয়ার্কশপ করা হয়।এতে খুব খুশি হয়ে সবাই অংশগ্রহণ করেন।”
advertisement
আনন্দ গুপ্ত বললেন, ” আমাদের সংস্থার সঙ্গে দীক্ষা মঞ্জরীর বেশ কিছু প্রোডাকশন এর আগে হলেও বসন্ত উৎসবে এই প্রথম আসা। আমার বেশ ভাল লাগছে, এক সঙ্গে এত নৃত্য শিল্পী, বিশেষ করে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vasanta Utsav 2026: ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসব, সঙ্গী দক্ষিণায়ন ইউকের শিল্পীরাও
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement