advertisement

Sonu Sood: 'জীবনের সবচেয়ে কঠিন কাজ', এবার ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরালেন 'মসিহা' সোনু সুদ!

Last Updated:

নিজেই ট্যুইটারে তাঁর অসাধ্যসাধনের কথা শেয়ার করেছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

 Sonu Sood
Sonu Sood
#মুম্বই: তাঁর উপমা তিনি নিজেই, তিনি সোনু সুদ (Sonu Sood)। করোনাকালের তীব্র সংকটে দেশজুড়ে বারবার তিনি হয়ে উঠেছেন আর্তের 'মসিহা' (Sonu Sood)। নিজেই ট্যুইটারে তাঁর অসাধ্যসাধনের কথা শেয়ার করেছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের বের করার মতো কঠিন কাজ করেছেন সোনু সুদ। দেশের মাটিতে পা রেখে সেই পড়ুয়ারাও সোনুর সাহায্য পেয়ে আপ্লুত ও অভিভূত বলে উল্লেখ করেছেন।
এদিন ট্যুইটারে সোনু লিখেছেন, 'ইউক্রেনে আমাদের পড়ুয়াদের খুবই খারাপ সময় এবং সম্ভবত আমার সবচেয়ে কঠিন কাজ এটি। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ'। এরই সঙ্গে জয় হিন্দ লিখে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন সোনু সুদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলায় ফিরছেন পড়ুয়ারা, বুধ-বৃহস্পতিতে কড়া নজর নবান্নের
ইউক্রেনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সোনু সুদের দলের সহায়তায় দেশের সীমান্ত পার করে বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন এমন অসংখ্য পড়ুয়া। তাঁদেরকে ইউক্রেনের সীমান্ত পার করার সাহস ও সমস্ত সহযোগিতা করেছেন সোনু সুদ এবং তাঁর দলের সদস্যরা। সোনু এদিন আরও লিখেছেন, 'এটা আমার কাজ। আমি খুশি যে আমার ভাগেরটা আমি করতে পেরেথি। ভারত সরকারকে তাদের সমর্থনের জন্য বড় ধন্যবাদ। জয় হিন্দ'।
advertisement
advertisement
আরও পড়ুন: জ্যাকির কোলে ছোট্ট টাইগার, জন্মদিনে ভাইরাল বলি নায়কের এমন ছবি!
কয়েকদিন আগেই ভারতীয় দূতাবাসকে ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিকল্প পথ খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন সোনু সুদ। আগের দিন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন যাতে তিনি ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন এবং বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন। অবশেষে নিজেও ছেলেমেয়েদের দেশে ফিরিয়ে আনতে আসরে নেমে পড়লেন 'মসিহা' সোনু সুদ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood: 'জীবনের সবচেয়ে কঠিন কাজ', এবার ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরালেন 'মসিহা' সোনু সুদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement