advertisement

ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত সেই বাংলাদেশের, দোসর স্পেন, চমক দিল শিরোপাজয়ীর তালিকা

Last Updated:

ইন্দ্রাণী চক্রবর্তীর 'ছাদ' (the terrace)-এর ঝুলিতে এল 'স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস'-এর পুরস্কার। স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে সেরার স্থান অর্জন করল আরও এক বাঙালি পরিচালক, ড. প্রসেজিৎ চৌধুরীর ছবি 'হাতের স্পর্শ'।

#কলকাতা: ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শহর মেতেছিল ছবির উৎসবে। ফিফা বিশ্বকাপের জ্বরে কাবু কলকাতা, তা সত্ত্বেও সিনেপ্রেমীদের ভিড় ছিল নজিরবিহীন। নন্দন হোক বা রবীন্দ্রসদন, সাংস্কৃতিক চত্বরে লাইন দিয়ে ছবি দেখেছেন দর্শকরা। প্রকাশ্যে এল সেই উৎসবের প্রতিযোগিতার ফলাফল।
তালিকায় দেখে নিন কোন পুরস্কার জিতে নিল কোন ছবি-
advertisement
'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার' পুরস্কার পেল দু'টি ছবি। 'ইনোভেশন অন মুভিং ইমেজ'-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরার স্থান দখল করল বাংলাদেশ এবং স্পেনের একটি ছবি। এই দু'টিই ছবি পূর্ণদৈর্ঘ্যের। মহম্মদর কুয়ায়ুম পরিচালিত 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' (the golden wings of watercocks) এবং আলেজান্দ্রো রোজাস এবং জুয়াঁ সেবেস্তিয়ান ভ্যাসকুয়েজ পরিচালিত 'আপন এন্ট্রি' (Upon Entry)।
advertisement
একই বিভাগের পুরস্কার পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি 'ম্যায়, মেহমুদ'। পরিচালনায় বাঙালি নির্মাতা প্রত্যয় সাহা। ইন্দ্রাণী চক্রবর্তীর 'ছাদ' (the terrace)-এর ঝুলিতে এল 'স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস'-এর পুরস্কার। স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে সেরার স্থান অর্জন করল আরও এক বাঙালি পরিচালক, ড. প্রসেজিৎ চৌধুরীর ছবি 'হাতের স্পর্শ' (দ্য ডিভাইন টাচ)। পেল 'স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ইন বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম'। একই বিভাগে আরও একটি ছবির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার প্রাপ্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত সেই বাংলাদেশের, দোসর স্পেন, চমক দিল শিরোপাজয়ীর তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement