advertisement

টুইঙ্কলকে চড় মারতে বসেছিলেন আমির! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

আমির-টুইঙ্কলের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দু'জনের খুনসুটি উপভোগ করেন তাঁদের অনুরাগীরাও।

#মুম্বই: সে বহু বছর আগের কথা। অভিনয় জগৎকে তখনও বিদায় জানাননি টুইঙ্কল খান্না। তখন তিনি অক্ষয় কুমারের ঘরনিও নন। কিন্তু ছবির সেটে বসে তাঁর কথাই ভাবছিলেন অভিনেত্রী। আর তাতেই বেজায় চটেন সহকর্মী আমির খান।
এক সাক্ষাৎকারে বন্ধু করণ জোহরকে সেই গল্পই শোনালেন টুইঙ্কল। তিনি বলেন, "একদিন ও (আমির) আমাকে জিজ্ঞাসা করেছিল, আমার কী হয়েছে। কেন আমি অদ্ভুত আচরণ করছি? কাজে মন দিচ্ছি না? আমি ওকে বলেছিলাম, অক্ষয়ের কথা ভাবছি। ও আমাকে চড় মারতে বসেছিল। মনে আছে, আমরা আউটডোর শ্যুট করছিলাম।"
advertisement
advertisement
সাক্ষাৎকারে টুইঙ্কলের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরও। তিনি বলে ওঠেন, "আমি এ রকম কিছু করিনি।' রসিকতার সুরে বন্ধুর কথা নাকচ করে টুইঙ্কল, "তুমি মুখটা ও রকমই করেছিলে।"
আমির-টুইঙ্কলের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দু'জনের খুনসুটি উপভোগ করেন তাঁদের অনুরাগীরাও। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'মেলা'তে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টুইঙ্কলকে চড় মারতে বসেছিলেন আমির! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement