advertisement

করোনা কেড়ে নিল অভিনেত্রী দিব্যা ভটনাগরের প্রাণ !

Last Updated:

করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ শেষপর্যন্ত মারণ ভাইরাসই কেড়ে নিল দিব্যার প্রাণ ৷

#মুম্বই: প্রয়াত হলেন অভিনেত্রী দিব্যা ভটনাগর ৷ টিভি অভিনেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন দিব্যা ৷ ‘ইয়ে রিশতা ক্যায়া কহলতা হ্যায়’-র মতো সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী ৷ করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ শেষপর্যন্ত মারণ ভাইরাসই কেড়ে নিল দিব্যার প্রাণ ৷ বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর ৷ করোনা আক্রান্ত হওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় দিব্যাকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ তাঁর অক্সিজেন লেভেলও পড়ে গিয়ে ৭১ হয়ে যায় ৷ দিব্যার অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল ৷ শেষপর্যন্ত সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ৷
advertisement
advertisement
দিব্যার মৃত্যুতে ইন্ডাস্ট্রির অনেকেই ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন ৷ অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে তাঁদের দু’জনের ছবি দিয়ে লেখেন, ‘‘ যখন কেউ কারোর সঙ্গে থাকত না ৷ তখন শুধু তুইই থাকতি ৷ অনেক কষ্ট পেয়েছিস জানি আমি ৷ অনেক কষ্ট সহ্য করেছিস ৷ কিন্তু জানি আজ এখন যেখানে আছিস অনেক ভাল আছিস ৷ তোকে মিস করব দিবু... তুইও জানতিস তোকে কতটা ভালোবাসতাম আমি ৷ অনেক তাড়াতাড়ি চলে গেলি ৷ ওম শান্তি ! ’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা কেড়ে নিল অভিনেত্রী দিব্যা ভটনাগরের প্রাণ !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement