advertisement

Tridha Choudhury : ‘‘ওইটুকু রেখে কী হবে?’’, সামাজিক মাধ্যমে স্বল্পবাসে উদ্বাহু ছবি পোস্ট করে ট্রোলড ত্রিধা

Last Updated:

খোলামেলা ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ট্রোলড ত্রিধা চৌধুরী (Tridha Choudhury) ৷

কলকাতা : খোলামেলা ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ট্রোলড ত্রিধা চৌধুরী (Tridha Choudhury) ৷ সম্প্রতি তিনি ফেসবুকে ছবি দিয়েছেন যেখানে জলাশয়ের পাশে উদ্বাহু হয়ে আছেন ৷ ক্যাপশন দিয়েছেন ‘ভালবাসা ও আনন্দকে জড়িয়ে ধরা’ ৷ ছবিতে অভিনেত্রীর পরনের পোশাক নিয়ে কটূক্তি করেছেন নেটিজেনরা ৷
মন্তব্য বাক্সে কেউ লিখেছেন, ‘‘তুমি কত সুন্দর ৷ আরও সুন্দর লাগত যদি ওই দুটো পোশাক খুলে দাও তো ৷ ’’ কেউ আবার লিখেছে, ‘‘ওই টুকু রেখে কী হবে? ওইটাও খুলে ফেল ৷ দেখতে অনেক ভাল লাগবে ৷’’ কটাক্ষ উড়ে এসেছে ত্রিধার ছবি তোলার ভঙ্গি নিয়েও ৷ তিনি হরিনাম সংকীর্তন করছেন, উড়ে এসেছে এমন তির্যক মন্তব্যও ৷ তবে ট্রোলিংয়ে পিছপা না হয়ে স্বল্পবাসী হয়ে আরও ছবি পোস্ট করেছেন ত্রিধা ৷ সেখানে তিনি সাঁতারের পোশাকে বসে আছেন খোলা আকাশের নীচে উন্মুক্ত সুইংমিং পুলে ৷ পিছনে আকাশের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে নীল সমুদ্র ৷
advertisement
বিনোদন দুনিয়ায় ত্রিধার আত্মপ্রকাশ ৮ বছর আগে ৷ প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি ৷ সেখান থেকেই অভিনয়ের সুযোগ ৷ প্রথম বাংলা ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ৷ এর পর তাঁর কাছে সুযোগের অভাব হয়নি ৷ ‘খাদ’, ‘ক্ষত’, ‘শেষ থেকে শুরু’-র মতো ছবিতে প্রশংসিত হয় স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনীর অভিনয় ৷ কাজ করেছেন একাধিক তামিল ও তেলুগু ছবিতেও ৷ গত বছর ‘আশ্রম’ ওয়েবসিরিজে তাঁর কাজ ছিল চর্চিত ৷
advertisement
advertisement
অভিনয়ের বাইরেও বার বার শিরোনামে এসেছেন ত্রিধা ৷ কিছু দিন আগেই নুসরত-নিখিল কাণ্ড পরবর্তী সময়ে উঠে এসেছে তাঁর নাম ৷ গুঞ্জন, তিনিই নাকি নিখিলের বর্তমান বান্ধবী ৷ কাজের সূত্রে বাইরে থাকা ত্রিধা কলকাতায় এলে দেখা করেন নিখিলের সঙ্গে ৷ তাঁদের একসঙ্গে কফিপানেও দেখা গিয়েছে৷ তবে এই গুঞ্জন অস্বীকার করে নিখিলের দাবি, ত্রিধা তাঁর স্কুলের জুনিয়র ৷ তাঁরা খুব ভাল বন্ধু ৷
advertisement
সামাজিক মাধ্যমেও ত্রিধা খুব জনপ্রিয় ৷ ট্রোলিংয়ের পাশাপাশি তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tridha Choudhury : ‘‘ওইটুকু রেখে কী হবে?’’, সামাজিক মাধ্যমে স্বল্পবাসে উদ্বাহু ছবি পোস্ট করে ট্রোলড ত্রিধা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement