advertisement

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং-এ ধুন্ধুমার, বকেয়া টাকা নিয়ে গন্ডোগোল, সবটা মিথ্য বলছেন রানা সরকার

Last Updated:

বচসার পর এর জেরে শুটিং চলাকালীন রানা সরকারের সেটে মারপিট শুরু হয়। শুটিং সেটেই কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। যার জেরে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে টলিপাড়া। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন।

‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব
‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব
কলকাতা: মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং শুরুর দিনেই তৈরি হল তীব্র বিতর্ক। অভিযোগ, রানা সরকারের ‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় কয়েকজন। শুটিং সেটে হঠাৎই উপস্থিত হন একদল Light Caretaker, যাদের দাবি—অন্য একটি প্রজেক্টের বকেয়া টাকা তাঁদের দেওয়া হয়নি। সূত্রের খবর, দেনাপাওনা নিয়েই বচসার সূত্রপাত। যদিও এই প্রযোজকের দাবি তাঁর ছবির সঙ্গে সেই বকেয়ার কোনও সম্পর্ক নেই। বচসার পর এর জেরে শুটিং চলাকালীন রানা সরকারের সেটে মারপিট শুরু হয়। শুটিং সেটেই কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। যার জেরে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে টলিপাড়া। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন।
এই নিয়ে নিজের ফেসবুকে একের পর এক পোস্ট করতে থাকেন রানা সরকার৷ এমনকী তিনি অশান্তির ভিডিও পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে৷ তিনি লেখেন, এরা Light Caretaker, এদের সঙ্গে না আছে আমাদের কোন সম্পর্ক, না আছে কোনো dispute. এদের সাহস কত আমাদের শ্যুটিং লোকেশনে এসে আমাদের কর্মীকে মারধর করেছে।
advertisement
advertisement
আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এরাও ফেডারেশন সদস্য, এদের শাস্তি চাই। শুটিং-এ এসে অশান্তি তৈরী করার পেছনে কার হাত আছে সেটাও বুঝতে পারছি, কিন্তু ফেডারেশনের দায়িত্ব এই সব গুন্ডাগিরি বন্ধ করা।
এরপর আবার তিনি স্পষ্ট লেখেন যে এই ধরনের ঘটনার পিছনে অন্য কারও হাত থাকতে পারে৷ কারও মদতে তাঁর ছবির শ্যুটিং সেটে এমন অশান্তি হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন৷ তিনি লেখেন, যেকোনো শুটিং নিয়ে গণ্ডগোল লাগানোর পেছনে মাথা গুলো কারা তাদের চিহ্নিত করা খুব জরুরি। এক অদ্ভুত ওয়ার্ক কালচার শুরু হয়েছে ফিল্ম ইন্ডাস্টিতে, এখন গুন্ডাগিরি করতেও এদের আর ভয় লাগে না । এরা নিজেদের কী ভাবে ? আজ যদি আমি শুটিং বন্ধ করে দিই কজন লোকের কাজ যাবে ওরা বোঝেনা ?
advertisement
ফেডারেশন সভাপতি এবার কি ব্যবস্থা নেবেন ? নাকি আমি শুটিং বন্ধ করে দেবো ?
এই নিয়ে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার অব ইস্টার্ন ইন্ডিয়ার কাছে তিনি এই প্রশ্নগুলো রাখেন৷ একই সঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের থেকেও সাহায্য চান৷ তারপরই আসরে নামেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনা অনভিপ্রেত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
বড় পর্দায় অভিনেত্রী প্রয়াত মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করছেন প্রযোজক রানা সরকার। পরিচালনায় সোহিনী ভৌমিক। ছবির গবেষণায় ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তাজু দা ওরফে দেবপ্রতীম দাশগুপ্ত এবং চিত্রনাট্যে সোহিনী স্বয়ং।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং-এ ধুন্ধুমার, বকেয়া টাকা নিয়ে গন্ডোগোল, সবটা মিথ্য বলছেন রানা সরকার
Next Article
advertisement
DA Case: সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর,আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা
সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর,আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা
  • আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা

  • গ্রুপ ডি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা

  • ৯ দফা এসওপি জারি করে সরকারি কর্মীদের ডিএ বকেয়া তোলার নিয়ম ঠিক হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement