advertisement

Yuvaan Chakraborty: শুভশ্রী’র ‘ঝিঙ্কুনাকুর’ গানের সঙ্গে তুমুল নাচল ইউভান! ভাইরাল ভিডিও

Last Updated:

এ বার সামনে এল ইউভানের (Yuvaan Chakraborty) নাচের ভিডিও । তাও আবার মা শুভশ্রী (Subhashree Ganguly)-র ছবির গানে।

#কলকাতা: দেখতে দেখতে ১১ মাসের হয়ে গেল ‘রাজপুত্র’ । আধো আধো বুলি ফুটেছে তাঁর মুখে । সে এখন দাঁড়াতে পারছে, এক-দু’পা করে হাঁটতেও পারছে । আর সেই সঙ্গে তার দুষ্টুমি তো আছেই । ছেলের এই সমস্ত কাণ্ড-কারখানা দেখে আনন্দে আত্মহারা বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) । ছেলে ইউভান (Yuvaan Chakraborty)-র নানা ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন তাঁরা । কখনও রাজ’কে ‘বাবা’ বলে ডাকছে ইউভান । কখনও বাবা’র কাঁধে চড়ে দস্যিপনা চলছে । কখনও মায়ের সঙ্গে বাগান পরিচর্যায় ব্যস্ত খুদে তারকা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাঁর প্রথম শ্যুটিং-ও । মা শুভশ্রীর সঙ্গে রীতিমতো পোজ দিতে দেখা গিয়েছে তাকে । আর সেই সমস্ত ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখে আহ্লাদে আপ্লুত নেটিজেনরা ।
২০২০-র ১১ সেপ্টেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান ইউভান । জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে খুদে তারকা । হাসপাতালে তার প্রথম ছবি, তার হাসি, কান্না, খেলা, হামাগুড়ি, প্রথমবার দাঁড়ানো, একটু একটু করে বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে হামলে পড়ে দেখেছেন নেটিজেনরা ।
advertisement
advertisement
advertisement
এ বার সামনে এল ইউভানের নাচের ভিডিও । তাও আবার মা শুভশ্রী’র ছবির গানে। সম্প্রতি প্রকাশ্যে আসা সেই ভিডিওতে দেখা গিয়েছে, টিভির পর্দায় শুভশ্রী জিতের ‘বস’ সিনেমার সুপারহিট গান ‘ঝিঙ্কুনাকুর নাক্কুনাকুর’ গানটি চলছে । আর বিছানায় বসে বসে মায়ের নাচ দেখতে দেখতে নিজেও নেচে উঠছে ইউভান । বোঝাই যাচ্ছে দারুণ উপভোগ করছে সে । হবে নাই বা কেন। সিনেমা যে তার রক্তে রয়েছে ।ো
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan Chakraborty: শুভশ্রী’র ‘ঝিঙ্কুনাকুর’ গানের সঙ্গে তুমুল নাচল ইউভান! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement