advertisement

আরও একবার হইচই ! ভাইফোঁটায় দেবকে এমন উপহার দিলেন ঊষা উত্থুপ ?

Last Updated:
#কলকাতা : এই তো কিছুদিন আগে কালীপুজোর উদ্বোধনে গিয়ে লজ্জার মুখে পড়েছিলেন সুপারস্টার দেব ৷ সেকি কাণ্ড! সর্বসমক্ষে তাঁকে কান ধরতে বাধ্য করেন বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ ৷ কারণটা তো প্রায় সকলেরই জানা ৷ ছেঁড়া জিন্স পরে ঊষাজির সামনে গিয়েছিলেন দেব ৷ আর তাতেই ঘটেছিল বিপত্তি ৷ এমন ঘটনা ঘটতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি টলিউড সুপারস্টার তথা সাংসদ দেব ৷
কিন্তু কী ঘটেছিল ? ঘটনাটি বেশ মজার ৷ একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা দেব ৷ তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও ৷ আমন্ত্রিত ছিলেন কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপও ৷ হঠাৎ বর্ষীয়ান গায়িকার চোখ পড়ে দেবের প্যান্টের দিকে ৷ তিনি দেখতে পান অভিনেতার প্যান্টটি পেশ কয়েক জায়গায় ছেঁড়া রয়েছে ৷ আদতে টর্ন জিন্স পরেছিলেন ৷
advertisement
advertisement
advertisement
আর তা দেখেই আর পাঁচটা বাড়ির বড়দের মতো দেবকে কিছুটা কড়া শাসন করে দেন ঊষাজি ৷ সেখানেই ক্ষান্ত থাকেননি তিনি ৷ ওই পুজো মন্ডপের পাশেই এক বসার জায়গায় হাজির ছিলেন তাঁরা ৷ সেখানেই সুঁচ ও সুতো আনিয়ে নিজে হাতে দেবের জিন্সের ছেঁড়া অংশগুলো সেলাই করে দেন তিনি ৷ এই ঘটনাতে ততক্ষণে তাজ্জব বনে গিয়েছিলেন দেবও ৷ তবে বিষয়টি ছিল ভীষণ ভালোবাসা মাখা ৷ বাড়ির বড়দের মতো দেবকে খানিকটা বকেও দেন তিনি, বাধ্য করেন কান ধরতে ৷ আর গোটা ঘটনাটির সাক্ষী রইলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ আর এই গোটা ঘটনাটি ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন দেব ৷ আর ক্যাপশনের শেষে অভিনেতা লিখেছেন,‘‘নিশ্চিতভাবে আপনার সামনে আর কখনও ছেঁড়া জিন্স পরব না ৷ আপনাকে অনেক ভালোবাসা ৷’’
advertisement
আর এদিন ভাইফোঁটা ৷ দিদি হয়ে ভাইকে উপহার দেবেন না এমনটা কী হয়? মোটেই না ৷ ঊষাজিও দেবকে একটি উপহার পাঠিয়েছেন ৷ আর সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দেবও ৷ আসলে দেবের ছেঁড়া জিন্স সেলাই করে দেওয়া নিয়ে একটি গান বেঁধেছেন ঊষা উত্থুপের টিম ৷ এমনকী গানের কথা থেকে সুর দেওয়ার পাশাপাশি একটি ভিডিওও তৈরি করা হয়েছে ৷ আর সেই ভিডিওটি দেবকে পাঠিয়েছেন গায়িকা ৷ আর সেটিই নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন সুপারস্টার দেব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আরও একবার হইচই ! ভাইফোঁটায় দেবকে এমন উপহার দিলেন ঊষা উত্থুপ ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement