advertisement

পাশাপাশি পোজ দিলেন ‘সারদা মা’য়ের আসল ও নকল মা! ভাইরাল ছবি

Last Updated:

মা সারদার দুই মা এ বার একই ফ্রেমে । সেই ছবি মুহূর্তেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

#কলকাতা: কিছুদিন হল বিয়ে হয়েছে । গত মাসের ১৫ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায় । টলিউডের নামকরা এই দুই জুটি প্রেম করছিলেন বহু বছর ধরে । সিরিয়ালের সেটেই তাঁদের আলাপ । তারপর প্রেম, সম্পর্ক, শেষ পর্যন্ত বিয়ের আসরে এক হয়ে গিয়েছে চার হাত । এখন উত্তম কুমারের বাড়ির বৌ তিনি । আসলে ত্বরিতার স্বামী, অভিনেতা সৌরভ সম্পর্কে উত্তম কুমারের দাদা তরুণ কুমারের নাতি ।
ত্বরিতা এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ । জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘রানি রাসমণী’তে সারদামণীর মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা । এর আগেও বহু সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা । কখনও পজিটিভ, কখনও নেগেটিভ । সব ধরনের চরিত্রেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি ।
advertisement
advertisement
তবে এ বার রাসমণী’তে সারদামমণীর মায়ের চরিত্রটি যেন দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে । তাঁর নিষ্পাপ অভিনয় মুগ্ধ করেছে সকলকে । সম্প্রতি কলকাতার ইকো পার্কের ‘ক্যাফে একান্তে’তে বসেছিল জি বাংলা সোনার সংসারের জমজমাট আসর । সেখানেই পর্দার ছোট্ট সারদার হাত ধরে উপস্থিত হয়ে গিয়েছিলেন তাঁর রিয়েল লাইফ মা । একইসঙ্গে ছিলেন পর্দার রিল লাইফ মা ত্বরিতাও । এই সুযোগ কী হাতছাড়া করা যায় । একই ফ্রেমে ধরা দিলেন দুই মা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাশাপাশি পোজ দিলেন ‘সারদা মা’য়ের আসল ও নকল মা! ভাইরাল ছবি
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement