advertisement

৫ মাসের ছেলেকে রেখে ফের পর্দায় ফিরতে চলেছেন কোয়েল, শেয়ার করলেন সেটের ছবি

Last Updated:

লকডাউনের মধ্যেই সন্তানের জন্ম, করোনার থাবা...সব বাধা পেরিয়ে কোয়েল মল্লিক আবার শ্যুটিং ফ্লোরে । একের পর এক ইনস্টাগ্রাম পোস্টে কোয়েলের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে ।

#কলকাতা: কয়েক মাসে আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক ৷ খুশির খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি ৷ আপলোড করেছিলেন ফুটফুটে ছেলের ছবিও ৷
তারপরই করোনার বাড়বাড়ন্ত ৷ করোনার হাত থেকে রক্ষা পেলেন না কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিশপাল সিং, রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা দীপা মল্লিক ৷ কোয়েলের ছোট্ট পুঁচকে অবশ্য সুস্থই ছিল ৷
চিকিৎসকের কথায় কোয়ারেন্টাইন ৷ অবশেষে সেই করোনাকে দূরে ভাগিয়ে কোয়েলের পরিবার এখন এক্কেবারে সুস্থ ৷ আর সুস্থই হয়েই পুরনো রুটিনে ফিরে এলেন বাংলা ছবির মিষ্টি নায়িকা কোয়েল ৷
advertisement
advertisement
আবারও সেই লাইটস-ক্যামেরা-অ্যাকশন। নিজের পরিচিত দুনিয়া । পছন্দের জায়গায় ফিরতে পেরে কোয়েলও দারুণ উত্তেজিত । গত বছর শেষ কাজ করেছিলেন । পুজোর সময় মুক্তি পেয়েছিল মিতিন মাসি । তারপরই সন্তানসম্ভবা হন নায়িকা । ফলে কাজ থেকে খনিকের ছুটি নিতেই হয়েছিল ।
View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel) on

advertisement
লকডাউনের মধ্যেই সন্তানের জন্ম, করোনার থাবা...সব বাধা পেরিয়ে কোয়েল মল্লিক আবার শ্যুটিং ফ্লোরে । একের পর এক ইনস্টাগ্রাম পোস্টে কোয়েলের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে । কখনও জুম্বা নাচছেন শরীর ফিট রাখতে । কখনও মেকআপ আর হেয়ার ড্রেসিংয়ের ছবি আপলোড করছেন । সঙ্গে তো অবশ্যই রয়েছে ফোটোশ্যুট ।
View this post on Instagram

About last night... #shooting #superexcited #fun

A post shared by Koel Mallick (@yourkoel) on

advertisement
টুকটুকে লাল সালোয়ারে দারুণ মিষ্টি লাগছে সদ্য মা কোয়েলকে । সঙ্গে ভক্তদের জন্য তাঁর ভিডিও বার্তাও দিয়েছেন কোয়েল । তবে সাসপেন্স রেখেছেন অন্য জায়গায় । ঠিক কোন রূপে পর্দায় তিনি আসতে চলেছেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৫ মাসের ছেলেকে রেখে ফের পর্দায় ফিরতে চলেছেন কোয়েল, শেয়ার করলেন সেটের ছবি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement