advertisement

রজঃস্বলা কি না প্রমাণ দিতে সকলের সামনে নিজেকে উন্মুক্ত করেছিলেন কাদম্বিনী!

Last Updated:

সেকালের হিন্দু বাড়ি ছিল কুসংস্কারে আচ্ছন্ন ৷ তাই মহিলা চিকিৎসক রজঃস্বলা কি না তার প্রমাণও দিতে হয়েছিল প্রথম বাঙালি মহিলা ডাক্তারকেও ৷

#কলকাতা: ১৮৯২-এর কলকাতা ৷ প্রায় ২০০ বছর আগের সেই বাংলা আর আজকের বাংলার মধ্যে অনেক তফাৎ ৷ সেই যুগে মেয়েরা ছিলেন পর্দানশীন ৷ আবার সেই যুগেই বাংলায় জন্মেছিলেন সেই তেজস্বিনী নারী ৷ পুরুষদের পায়ে পা মিলিয়ে যিনি ডাক্তারি পড়েছিলেন ৷ হয়েছিলেন বাংলার প্রথম মহিলা ডাক্তার ৷ সে এক বিশাল লড়াইয়ের কাহিনী ৷ তাঁর নাম কাদম্বিনীদেবী ৷ সাহসী সেই নারীর গল্প নিয়েই এবার আসছে নতুন ধারাবাহিক ‘কাদম্বিনী’ ৷
প্রায় একই গল্প, প্রায় একই নাম নিয়ে, একই সময়ে আসতে চলেছে বাংলার যুযধান দুই চ্যানেলের দু’টি ধারাবাহিক ৷ বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে প্রথম ট্রেলরটি বাজারে নিয়ে আনে জি-বাংলা ৷ প্রথমে টিজার ছাড়লেও ট্রেলরের দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল জলসা ৷ এরপরেই তড়িঘড়ি ট্রেলর নিয়ে আসে স্টারও ৷ তবে দুই চ্যানেলের ধারাবাহিকের নাম সামান্য আলাদা ৷ স্টার জলসার ধারাবাহিকটির নাম ‘প্রথমা কাজম্বিনী’ ৷ জি-বাংলায় শুধুই ‘কাদম্বিনী’ ৷ জলসায় নাম ভূমিকায় রয়েছেন সোলাঙ্কি রায় ৷ আর জি-বাংলায় কাদম্বিনী হয়েছেন ঊষসী রায় ৷
advertisement
এবার নতুন সিরিয়ালের পরবর্তী টিজারটিও বাজারে নিয়ে এল স্টার ৷ নতুন এই টিজারে আরও ভাল করে দেখানো হয়েছে কাদম্বিনীর জীবনের গল্প ৷ সেই পর্দানশীন যুগে, যেখানে নারী স্বাধীনতা সোনার পাথরবাটির মতোই অলীক কল্পনা ছিল, সেখানে কতটা লড়াই করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছিল কাদম্বিনীকে তা দেখানো হয়েছে নতুন সেই টিজারে ৷
advertisement
advertisement
সেকালের হিন্দু বাড়ি ছিল কুসংস্কারে আচ্ছন্ন ৷ তাই মহিলা চিকিৎসক রজঃস্বলা কি না তার প্রমাণও দিতে হয়েছিল প্রথম বাঙালি মহিলা ডাক্তারকেও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রজঃস্বলা কি না প্রমাণ দিতে সকলের সামনে নিজেকে উন্মুক্ত করেছিলেন কাদম্বিনী!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement