advertisement

ছোট্ট প্রসেনজিৎ কথা বলছেন সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে! নিজেই জানালেন নায়ক

Last Updated:
#কলকাতা: তিনি বাংলার সুপারস্টার । এক ডাকেই সকলে চেনেন তাঁকে । তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সকলের প্রিয় বুম্বা দা । সেই চাইল্ড আর্টিস্ট হিসাবে ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রথম ‘ছোট্ট জিজ্ঞাসা’ দিয়ে কাজ শুরু তাঁর । সেটা ১৯৬৮ সাল । তারপর থেকে আজ পর্যন্ত একের পর এক হিট, সুপার হিট, সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ।
এখন কোরানা আতঙ্কে দেশ জুড়ে লকডাউন চলছে । তাই সকলেই ঘরবন্দী । এদিকে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । তাই ঘরেই নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন সেলেবরা । সবচেয়ে বড় কথা হঠাৎ করেই অনেকটা সময় হাতে পেয়ে গিয়েছেন তাঁরা । যে সময়ের অভাব সেলেবদের জীবনে সবচেয়ে বেশি । কর্মসূত্রে একেকদিন একেক জায়গায় ছুটে বেড়াতে হয়। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানোটা হয়েই ওঠে না। এবার COVID-19 এর জেরে হঠাৎই হাতের মুঠোয় তরতাজা অনেকটা সময়। তাই এই মূল্যবান সময়টা পরিবারের কাছের মানুষদের সঙ্গেই উপভোগ করছেন তারকারা।
advertisement
বুম্বা দা সেই সময় যেন ফিরে গিলেন নিজের ছেলেবেলায় । নিজের ছোট্ট অবতারের সঙ্গে কথা বললেন । ছোটবেলায় যেমন, চিন্তামুক্ত হয়ে অবলীলায় ঘুমিয়ে পড়তে পারতেন, অনেকদিন পর যেন সেই সময়টাই ফিরে এসেছে । তাই বুম্বা জুনিয়রের সঙ্গে কথা বলছেন বুম্বা সিনিয়র । সেই কথোপকথন অনেক এ রকম-
advertisement
বুম্বা জুনিয়র: হাই
advertisement
বুম্বা সিনিয়র: হাই
বুম্বা জুনিয়র: আমি জানি তুমি চিন্তিত বন্ধু...তবু কিছু ভাল স্বপ্ন নিয়ে তুমি ঘুমাতে যাও...ভাব, তুমি একটা সাদা ঘোড়ার পিঠে চেপে নতুন একটা পৃথিবীতে পা রাখছো... সেটা আশার পৃথিবী, মানবতার পৃথিবী, ভালবাসার পৃথিবী ।
বুম্বা সিনিয়র: বেশ, আমাকে চেষ্টা করতে দাও । শুভরাত্রি ।
বুম্বা জুনিয়র: শুভরাত্রি ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছোট্ট প্রসেনজিৎ কথা বলছেন সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে! নিজেই জানালেন নায়ক
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement