advertisement

Nikhil-Tridha: ত্রিধা লিখছেন 'খারাপ বিয়ের থেকে ডিভোর্স ভাল', বাড়ির বিয়েতে মুখে হাসি ফুটেছে নিখিলের!

Last Updated:

কী চলছে তাঁদের মধ্যে(Nikhil-Tridha)? শুরু হয়েছে জল্পনা৷

#কলকাতা: নিখিল-নুসরতের (Nikhil -Nusrat) সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে৷ এখন নিজের নিজের মত করে রাস্তা বেছে নিয়েছেন দু’জনে৷ সন্তানের জন্ম দিতে তৈরি হচ্ছেন নুসরত৷ নিখিলও ব্যস্ত হয়েছেন বাড়ির কাজে৷ খুড়তুতো বোনের বিয়েতে পরিবারের সকলের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছেন নিখিল৷ সব অনুষ্ঠানেই যোগদান করেছেন নিখিল৷ তবে এসবের মধ্যেই জুড়ে গিয়েছে ত্রিধা চৌধুরীর (Tridha Choudhury) নাম৷ কারণ নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক খারাপ হওয়ার পর পরই দেখা গিয়েছে ত্রিধার ছবিতে নিখিলের লাইক৷ একই সঙ্গে ত্রিধাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে খারাপ বিয়ের থেকে ডিভোর্স ভাল! আর এসব নিয়েই শুরু হয়েছে জল্পনা! তাহলে কি নিখিল-ত্রিধা কাছাকাছি আসছেন? এই প্রশ্নও উঠতে শুরু করেছে৷ এরই মধ্যে আবার ত্রিধার সঙ্গে নাকি দেখাও করেছেন নিখিল৷
নিখিল-ত্রিধা একই স্কুলে পড়েছেন৷ সেখান থেকেই তাদের পরিচয়৷ তবে সেই বন্ধুত্ব কিন্তু নিখিল-নুসরতের বিয়ের সময় দেখা যায়নি৷ কারণ তাদের বিয়েতে আমন্ত্রণ পাননি ত্রিধা৷ এমনকী এর আগেও দু’জনের সম্পর্ক তেমন গাঢ় ছিল না৷ তাহলে কি মাঝে ছিল নুসরত কাঁটা? যা সরে যেতেই নিখিল-ত্রিধা কাছাকাছি? প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
ত্রিধা জানিয়েছেন যে তাঁর কাজের চেয়ে হালে সবাই বড় বেশি গুরুত্ব দিচ্ছে গুজবকে। তা বলে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতেও পিছপা হননি তিনি। ত্রিধা বলছেন যে করোনাকালে সবার পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। এই কাজ তিনি অনেক দিন ধরেই করছেন তাঁর সোশ্যাল মিডিয়া মারফত।
advertisement
advertisement
নিখিলের ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের খবর শুনে তাই তিনি পাশে এসে দাঁড়িয়েছেন, সেটাকেই মুখরোচক খবরে পরিণত করা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই। আর এই কারণেই আজকাল তাঁরা সোশ্যাল মিডিয়া ছেড়ে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nikhil-Tridha: ত্রিধা লিখছেন 'খারাপ বিয়ের থেকে ডিভোর্স ভাল', বাড়ির বিয়েতে মুখে হাসি ফুটেছে নিখিলের!
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement