advertisement

ছুটছেন কোয়েল মল্লিক, দানা বাঁধছে রহস্য, কোথায় যাচ্ছেন নায়িকা?

Last Updated:

কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷

#কলকাতা: অবশেষে মুক্তির দিন ঘোষিণা হল রক্ত রহস্য ছবির৷ সৌকর্য ঘোষাল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে৷ একেবারে অন্য রকমভাবে স্ক্রিনে দেখা যাবে কোয়েলকে৷ তিনিই এই ছবির প্রধান চরিত্রে৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রক্ত রহস্য ছবিটি মুক্তি পাচ্ছে ১০ই এপ্রিল৷
শ্যুটিং-এর সময় থেকেই কোয়েলের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন পরিচালক৷ তিনি জানিয়েছেন যে স্বর্ণজা চরিত্রের জন্য কোয়েল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেও পারেনি৷ এবং ছবিতে কোয়েলের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও মত সৌকর্যের৷ কোন রকম তারকাসূচক মনোভাব নেই কোয়েলের৷ বরং শ্যুটিং ফ্লোরের নানা অসুবিধার মধ্যেও দারুণ মানিয়ে নিয়ে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জানিয়েছেন পরিচালক৷
advertisement
কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার৷ ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর সকলের জানা৷ এই বছরই মা হতে চলেছেন তিনি৷ তার আগে মুক্তি পাবে রক্ত রহস্য, যা নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনেও স্পশ্যাল বলাই বাহুল্য৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছুটছেন কোয়েল মল্লিক, দানা বাঁধছে রহস্য, কোথায় যাচ্ছেন নায়িকা?
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement