advertisement

লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল

Last Updated:

ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷

#কলকাতা: লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে খুলছে প্রেক্ষাগৃহ৷ এবং একে একে তৈরি হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা তাঁদের ছবি মুক্তির জন্য৷ খুব স্বাভাবিক, বেশ কিছু বাংলা ছবি মুক্তি পাবে এই পুজোতে৷ বাংলা ছবির মুক্তির জন্য যে দু’ তিনটি নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে অন্যতম দুর্গা পুজো, পয়লা বৈশাখ ও বড়দিন৷ লকডাউনের ফলে পয়লা বৈশাখে বন্ধ ছিল সব ছবির মুক্তি৷ তাই সেই সব ছবির ডেট পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে পুজোতে৷ যে সব ছবি এবার মুক্তি পাচ্ছে হলে, তার মধ্যে রয়েছে সৌকর্য্য ঘোষাল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনীত রক্ত রহস্য৷
অবশেষে মুক্তির দিন ঘোষিণা হল রক্ত রহস্য ছবির৷ সৌকর্য্যে এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে৷ একেবারে অন্য রকমভাবে স্ক্রিনে দেখা যাবে কোয়েলকে৷ তিনিই এই ছবির প্রধান চরিত্রে৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রক্ত রহস্য ছবিটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর, ষষ্ঠীর দিন৷ মা হওয়ার পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে কোয়েলের৷
ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷ বাস্তবে মা হয়েছেন তিনি৷ লড়তে হয়েছে করোনার বিরুদ্ধেও৷ আপাতত ধীরে ধীরে কাজেও ফিরছেন কোয়েল৷ ছবিতে কাকতালীয় ভাবে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে৷ কিন্তু সেখানে রয়েছে এক রহস্যে মোড়া গল্প৷
advertisement
advertisement
শ্যুটিং-এর সময় থেকেই কোয়েলের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন পরিচালক৷ তিনি জানিয়েছেন যে স্বর্ণজা চরিত্রের জন্য কোয়েল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেও পারেনি৷ এবং ছবিতে কোয়েলের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও মত সৌকর্যের৷ কোন রকম তারকাসুলভ মনোভাব নেই কোয়েলের৷ বরং শ্যুটিং ফ্লোরের নানা অসুবিধার মধ্যেও দারুণ মানিয়ে নিয়ে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জানিয়েছেন পরিচালক৷
advertisement
কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মল্লিক, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার৷ ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর সকলের জানা৷ এই বছরই মা হতে চলেছেন তিনি৷ তার আগে মুক্তি পাবে রক্ত রহস্য, যা নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনেও স্পশ্যাল বলাই বাহুল্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement