advertisement

রাধিকা নয়! এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ‘কি করে বলব তোমায়’-এর কর্ণ

Last Updated:

ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছরের পুজোতেই জমে গিয়েছে কর্ণ ওরফে ক্রুশল আহুজার রিয়েল লাইফ প্রেম ।

#কলকাতা: রাধিকা আর কর্ণর মান-অভিমান-প্রেম-খুনসুটি দেখতে টিভির পর্দায় হামলে পড়েন অসংখ্য দর্শক । ছোট পর্দায় ‘কি করে বলব তোমায়’ তুমুল হিট ধারাবাহিক । সেন পরিবারের চড়াই-উতরাই দেখতে ভালবাসেন না এমন মানুষের সংখ্যা কম । কিন্তু রিল লাইফে রাধিকার সঙ্গে কর্ণর যত গভীর ভালবাসাই থাকুক না কেন, রিয়েল লাইফে কিন্তু নায়ক জুটি বেঁধেছেন অন্. নায়িকার সঙ্গে ।
ঢাক ঢাক, গুড় গুড় তো রয়েইছে । কিন্তু ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছরের পুজোতেই জমে গিয়েছে কর্ণ ওরফে ক্রুশল আহুজার রিয়েল লাইফ প্রেম । জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে প্রেম করছেন ক্রুশল । অদ্রিজাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-২’-তে । তার আগে রাজ-শুভশ্রীর ‘পরিণীতা’য় শুভশ্রীর বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল অদ্রিজাকে । ‘সন্যাসী রাজা’, ‘মঙ্গলচণ্ডী’-সহ বেশকিছু সিরিয়ালেও মুখ্য ভূমিকায় ছিলেন অদ্রিজা ।
advertisement
advertisement
advertisement
কপোত-কপোতী সম্প্রতি একই সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন করেছেন । কালো আর গোল্ডেনের ম্যাচিং পোশাকে দারুণ মিষ্টি দেখতে লাগছিল দু’জনকে । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে । যদিও প্রকাশ্যে প্রেমের কথা এখনও স্বীকার করেননি টলিপাড়ার নতুন এই জুটি । তবে ঘনিষ্ঠ সূত্রে বলছে, খবর একেবারে পাক্কা । মাস খানেক ধরে প্রেমের রসে মজেছেন এই লভ বার্ডস।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাধিকা নয়! এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ‘কি করে বলব তোমায়’-এর কর্ণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement