advertisement

সেমিফাইনালেই থমকে গেল ভারতের বিশ্বকাপ অভিযান, কেঁদে ভাসালেন টলি অভিনেতা অঙ্কুশ

Last Updated:
#কলকাতা: বিশ্বকাপ অভিযান শেষ ভারতের। ধোনি-জাদেজার পার্টনারশিপ স্বপ্ন দেখিয়েছিল। ধোনি (৫০) রানে আউট হয়ে ফিরতেই ভারতের স্বপ্ন শেষ হয়ে গেল। চলতি বিশ্বকাপে মার্টিন গাপ্তিল একদমই ফর্মে ছিলেন না। গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির।
ওই পাঁচ সেন্টিমিটারের জন্যই বিশ্বকাপ ফাইনালে আর যেতে পারল না বিরাট কোহালির ভারত। শেষ পর্যন্ত টিকে থাকলে ধোনি হয়তো ফিনিশার হিসেবে ধরা দিতেন। ধোনির আগে রবীন্দ্র জাডেজা অসম্ভবকে সম্ভব করার মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু, দিনটা ভারতের ছিল না। ভারত থামল ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।
advertisement
অঙ্কুশ
advertisement
বিশ্বকাপ চাক্ষুস করতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বহু ভারতীয় ক্রিকেট সমর্কক ৷ আর এর চেয়েও বড় অংশের ক্রিকেট ফ্যানরা সারা দুপুর থেকে সন্ধে নজর রেখেছিলেন টিভির পর্দায় কিংবা মোবাইলে ৷ বাদ পড়েননি সেলেবরা ৷ বলিউড থেকে টলিউড সেলেবরা নজর রেখেছিলেন টিভির পর্দায় ৷ ব্যাপক ক্রিকেটভক্ত টলিউডের নায়ক অঙ্কুশও ৷ আর তিনিও এ দিন চোখ রেখেছিলেন চিভির পর্দায় ৷ আর ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই ভেঙে পড়েছেন এই বাঙালি অভিনেতা ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন তিনি ৷ অঙ্কুশ লিখেছেন,‘আমরা হেরে গিয়েছি ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেমিফাইনালেই থমকে গেল ভারতের বিশ্বকাপ অভিযান, কেঁদে ভাসালেন টলি অভিনেতা অঙ্কুশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement