advertisement

শুভশ্রীদি একেবারে দিদির মতো আগলে রাখে, কোনও কম্পিটিশন নেই : অদ্রিজা

Last Updated:

ইন্ডাস্ট্রির কারও সঙ্গে কম্পিটিশন নেই ৷ সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’র হাত ধরে বড়পর্দায় পা দিচ্ছেন তিনি ৷ এদিকে ছোট পর্দাতেও ‘মঙ্গলচণ্ডী’ নিয়ে আসছেন ৷ কাজ, অভিনয়, প্রেম, সম্পর্ক নিয়ে News18Bangla.com-এর সঙ্গে খোলামেলা আড্ডায় অদ্রিজা রায় ৷

প্র্র্র: ‘মঙ্গলচণ্ডী’র খুল্লনার চরিত্রটা কেন বেছে নিলে?
উ: এটা মাইথলজি বেসড ৷ এখন এইসব নিয়ে অনেক কিছু হচ্ছে ৷ মহাভারত, শিব, খনা দেখেছেন দর্শকরা ৷ কিন্তু ‘চণ্ডীমঙ্গল’ যার থেকে ‘মঙ্গলচণ্ডী’র গল্পটা এসেছে, সেটা একেবারে আনটাচড ৷ আর এই গল্পটায় খুব সুন্দরভাবে মর্তকে দেখানো হয়েছে ৷ সুন্দর একটা প্রেমের গল্প আছে ৷ আর তুলনামূলক কম পরিচিত দেবী, চণ্ডীর লড়াইটাও দেখানো হয়েছে এতে ৷ একদম নতুন একটা গল্প, আশা করি লোকের ভাল লাগবে ৷
advertisement
প্র: ‘বেদিনী মলুয়ার কথা’, ‘ঠাকুরমার ঝুলি’, ‘মঙ্গলচণ্ডী’... পরপর প্রায় একই রকমের চরিত্র ৷ টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় পাও না?
advertisement
উ: না, কখনও সেটা মনে হয়নি ৷ কারণ, আমার সবগুলো চরিত্র কিন্তু আলাদা আলাদা ৷ ‘সন্নাসী রাজা’র বিম্ববতী শাড়ি-সিঁদুর পরা, দেখতে হয়তো একই রকম ৷ কিন্তু চরিত্র হিসাবে ভীষণ বোল্ড ৷ আবার ‘পরিণীতা’য় আমার চরিত্র একেবারে রকে বসা, আড্ডাবাজ মেয়ের ৷
advertisement
প্র: কিন্তু তোমার ছোট পর্দার চরিত্রগুলো তো খুব একঘেয়ে হয়ে যাচ্ছে ৷ লুকস ও কাছাকাছি ৷ সাধারণ একটা মেয়ে, যে জিন্স পরে, সালওয়ার পরে... এরকম চরিত্রে দর্শক এখনও দেখতে পায়নি তোমাকে ৷
উ: হ্যাঁ সেটা ঠিকই ৷ আমারও অন্য ধরণের চরিত্র করার ইচ্ছে রয়েছে ৷ দেখা যাক, পছন্দের গল্প পেলে নিশ্চয়ই করব ৷
advertisement
advertisement
প্র: চার বছর হল ইন্ডাস্ট্রিতে ৷ শুরুটা কী ভাবে হয়েছিল?
উ: বাড়িতে কাকা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ৷ কিন্তু আমি কখনও অভিনয়ে আসব ভাবিনি ৷ আমি অ্যাথলিট ছিলাম ৷ রান আর লং জাম্পে আমি স্টেট লেভেলেও অংশ নিয়েছিলাম ৷ কিন্তু মাধ্যমিকের সময় অনেকটা গ্যাপ পড়ে যায় ৷ আবার যখন আমি শুরু করি, আর সেই ফিটনেসটা ছিল না ৷ খেলা থেকে আসতে আসতে দূরে সরে গেলাম ৷ তখনই কাকার কয়েকজন বন্ধ‌ু আমাকে অভিনয়ের কথা বলেন ৷ চিরঞ্জিত চক্রবর্তীর ‘ডিটেক্টিভ ২০১৫’-তে অডিশন দিই ৷ সেই শুরু ৷
advertisement
প্র: প্রথম বড়পর্দায় পা দিয়েই রাজ চক্রবর্তীর পরিচালনা, শুভশ্রী-ঋত্বিকের সঙ্গে অভিনয়... চাপ হয়নি?
উ: একদমই না ৷ কাজের অভিজ্ঞতা ভীষণ-ই ভাল ৷ শুভশ্রীদি ইজ লাইক অ্যা স্যুইট হার্ট ৷ এক্কেবারে বড় দিদির মতো ৷ সব সময় আগলে রাখে ৷ ঋত্বিক দাও দারুণ অভিনেতা ৷ সকলের সঙ্গে খুব মজা করে কাজটা করেছি ৷
advertisement
 
 
 
View this post on Instagram
 
  PARINEETA . . #Repost @subhashreeganguly_real with @get_repost ・・・ @adrija_addy @tithidas13   A post shared by Adrija Roy (@adrija_addy) on
প্র: কোনও কম্পিটিশন ছিল না বলছো?
উ: একেবারেই না ৷ মাথাতেই আসেনি ৷ ওয়ার্কশপে খুব আড্ডা ইয়ার্কি করতাম আমরা ৷ ক্যামেরার সামনেও আমাদের সেটাই করতে হয়েছে ৷ তাই কোনও অসুবিধা হয়নি ৷
প্র: আর ছোট পর্দায় কার সঙ্গে বেশি কম্পিটিশন?
উ: কারও সঙ্গে নয় ৷ ওভাবে ভাবতে শুরু করলে, কাজটা আর ঠিক করে হয় না ৷ আমি চাইব, আমি যে কাজটা করছি সেটা খুব ভাল হোক, দর্শকরা দেখুন ৷ ব্যাস ৷
WhatsApp Image 2019-08-01 at 1.22.50 AM
প্র: তোমার তো বেশ কয়েকটা সিরিয়ালে কাজ করা হয়ে গেল ৷ এখন বড়পর্দাতেও দেখা যাবে তোমায় ৷ নতুন, অপরিচিত নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে গিয়ে কখনও মনে হয়নি রিস্ক নিচ্ছ?
উ: না, দেখো শমিকের সঙ্গে এটা কখনও মনে হয়নি ৷ আসলে অ্যাজ অ্যা হিউম্যান বিয়িং শমিক ইজ অ্যা ভেরি গুড পার্সন ৷ ফ্রম ডে ওয়ান ওঁর সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশে গিয়েছি ৷ প্রথম দিন কেউই পারফেক্ট থাকে না ৷ আমিও ছিলাম না ৷ শমিকও এখন অনেক ইমপ্রুভ করেছে ৷ ওঁর ভীষণ শেখার আগ্রহ ৷ এমনকি আমার কাছ থেকেও সব সময় সাজেশন নেয় ৷
View this post on Instagram
A post shared by Adrija Roy (@adrija_addy) on
প্র: তাহলে রিয়েল লাইফে ধনপতি আর খুল্লনা কেমন?
উ: ক্যামেরা কাট হলেই আমাদের আড্ডা মোড অন হয়ে যায় ৷ লেগ পুলিং, মারপিট সব চলতে থাকে ৷ চণ্ডীর ক্যারেক্টর করছে মধুজা, আমরা তিন জন মেকআপ রুমে বসে সারাক্ষণ হৈ হুল্লোড় করি ৷ খাবার কেড়ে খাওয়া থেকে শুরু করে সব চলতে থাকে ৷
প্র: এবার থেকে কি শুধুই বড়পর্দা? নাকি দু’টোই চলবে ?
উ: সে ভাবে কিছু সিদ্ধান্ত নিইনি ৷ যেখানে ভাল গল্প পাব, চরিত্র পাব, সেটাই বেছে নেব ৷
প্র: ইন্ডাস্ট্রির ইয়ং জেনারেশনের একজন প্রতিনিধি তুমি ৷ টলিউডে কাস্টিং কাউচের সমস্যা কতটা গভীর?
উ: এক্ষেত্রে আমি বলব, ইটস ডিপেন্ড অন দ্য পিপল ৷ কারও যদি ট্যালেন্ট থাকে সে সুযোগ পাবেই ৷ অনেকে অনেক রকমভাবে সুযোগ দিতে বা সুযোগ নিতে প্রস্তুত থাকে ৷ কে প্রলোভন মেনে নেবে, তা পুরোপুরি তাঁর ব্যাপার ৷
প্র: পর্দায় তো আর কয়েকদিন পরেই ধনপতির সঙ্গে খুল্লনার প্রেম-বিয়ে সবই দেখা যাবে ৷ রিল লাইফের সাত পাকে কবে বাঁধা পড়ছো?
উ: এই মুহূর্তে এসব ভাবছি না ৷
প্র: না, না, কোনও ডিপ্লোম্যাটিক উত্তর চাই না ৷
উ: (হেসে) আসলে একজনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ কিন্তু সেটা ভেঙে গিয়েছে ৷ ওই সম্পর্ক নষ্ট হওয়ার পর মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম ৷ তখন বয়সটাও খুব কম ছিল ৷ প্রথম প্রেম তো, তাই ব্রেকআপ হওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলাম ৷ তারপর আবার সব ঠিক করে নিতে চেয়েছিলাম ৷ কিন্তু যাই হোক, বিষয়টা ওয়ার্ক আউট করেনি ৷ এরপর থেকেই খুব চুজি হয়ে গিয়েছি ৷ এখন মনে হয়, ব্রেক নেওয়াটা ভীষণ দরকার ৷ এখন আমার প্রথম প্রেম কাজ, দ্বিতীয় প্রেম ঘুরতে যাওয়া, তারপর অন্য কিছু ৷
প্র: এই অন্য কিছুটা কী?
উ: আমি প্রেমে বিশ্বাস করি, আমি খুব রোম্যান্টিক মানুষ ৷ আমিও চাই এমন একজন মানুষ আসবে যে আমার পাশে থাকবে ৷ কিন্তু আমাদের প্রফেশনে সবার আগে মনে একটা সন্দেহ ঢুকে যায় ৷ এমন কেউ আসুক, যে আন্ডার স্ট্যান্ডিং হবে ৷ একজন খুব ভাল বন্ধ‌ু আছে আমার ৷ ইন্ডাস্ট্রির কেউ নন ৷ কিন্তু এখনই প্রেম, বিয়ে এসব নিয়ে ভাবছি না ৷
 পর্দার চণ্ডী মধুজার সঙ্গে ৷
পর্দার চণ্ডী মধুজার সঙ্গে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভশ্রীদি একেবারে দিদির মতো আগলে রাখে, কোনও কম্পিটিশন নেই : অদ্রিজা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement