advertisement

Aparajita Apu:শাড়ি ছেড়ে লাল অফ শোলডার ড্রেসে অপরাজিতা অপুর আন্টি ২ ওরফে নন্দিনী, দেখুন ছবি

Last Updated:

অপুকে কোনভাবেই তিনি বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেন না আন্টি ২৷ তাই তো সব সময় দিদি অবলার কান ভাঙানোর জন্য তিনি প্রস্তুত৷

#কলকাতা: তিনি অপরাজিতা অপু ধারাবাহিকের অন্যতম ভিলেন আন্টি ২৷ ঘর ভাঙানোর জন্য তিনি সব সময় মুখিয়ে রয়েছেন৷ তার চোখে মুখেই সেই অভিব্যক্তি ফুটে ওটে৷ সিরিয়ালে তিনি শাড়িই পরেন৷ সঙ্গে ভারী গয়না৷ মোটা কাজল৷ এটাই অপুর আন্টি ২-র ইমেজ৷ তবে সেই আন্টি ২ ওরফে নন্দিনী চট্টোপাধ্যায় বাস্তবে খুবই স্টাইলিশ৷ এক ঝলক তাঁকে দেখলে অনেকেই হয়ত চিনতেই পারবেন না! কারণ ধারাবাহিকের সঙ্গে তাঁর বাস্তব জীবনে পোশাকের কোনও মিলই নেই৷ নেই সাজের মিল৷ এবার তিনি লাল অফ শোলডার ড্রেসে তাক লাগিয়ে দিলেন৷ এমনভাবে দাঁড়ালেন ক্যামেরার সামনে, যেন সত্যিই ঝড় উঠল!
অপুকে কোনভাবেই তিনি বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেন না আন্টি ২৷ তাই তো সব সময় দিদি অবলার কান ভাঙানোর জন্য তিনি প্রস্তুত৷ প্রথম থেকে অপুর সঙ্গে বাড়ির ছেলে দীপুর বিয়েতে নারাজ তিনি৷ বাধা দেওয়ারও হাজার চেষ্টা করেছিলেন৷ কিন্তু সেটা খুব বেশি কাজ করেনি৷ শেষ পর্যন্ত বাড়ির বউ হয়ে আসে অপু৷ তারপর থেকে অপুর উপর সারাক্ষণ নজর তার আন্টি ২-র৷ যে কোনও উপায় অপুকে ছোট প্রমাণ করতে পারলেই, তিনি খুশি৷ দিদি অবলার সঙ্গে অপুর ভাব তিনি চান না৷ অবলার সংসারের সম্পত্তির উপর তাঁর নজর৷ তাই তো কোনও বউয়ের সঙ্গে শাশুড়ির মিল তিনি মেনে নিতে পারেন না৷ উল্টে ঝগড়া বাধান৷ তবে অপুও খুব চালক মেয়ে৷ সেও জানে কীভাবে শাশুড়ির মন জয় করে সংসারের সেরা হয়ে উঠতে হবে৷ ধীরেধীরে বাড়ির সকলের কাছে অপু হয়ে উঠছে প্রিয়৷ তবে শেষ পর্যন্ত কী অপু পারবে শাশুড়ির মন জয় করে সংসারের হাল সামলাতে? সঙ্গে আবার নিজের কেরিয়ার তৈরি করতে? অর্থাৎ ঘরে বাইরে কীভাবে জয়ী হয় অপু, সেটাই সকলের নজরে রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
আপাতত দেখুন ধারাবাহিকের ভিলেন আন্টি টু-কে৷ সিরিয়ালে দেখলে কী বোঝা যায় যে, তিনি এতটা গ্ল্যামারাস৷ সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকা আন্টি টু যে এভাবে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে পারেন, তা এই ছবি না দেখলে বোঝা যেত না৷ তবে শুধু নিজের সুন্দর সাজ নয়৷ আন্টি ২ ওরফে নন্দিনী দারুণ শিল্পী, তিনি আঁকেন খুবই সুন্দর৷ সব মিলিয়ে ধারাবাহিকের খল, বাস্তবে খুবই সুন্দর একজন মানুষ, এটা বলাই বাহুল্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Apu:শাড়ি ছেড়ে লাল অফ শোলডার ড্রেসে অপরাজিতা অপুর আন্টি ২ ওরফে নন্দিনী, দেখুন ছবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement