মেয়ে শাহিদাকে দিয়ে ছবির প্রচার করাবেন কী করে? ভাবছেন সুদীপ্তা চক্রবর্তী
- Published by:Pooja Basu
Last Updated:
ছবিতে শাহিদাকে দিয়ে অভিনয় করানো খুবই কঠিন ছিল। সুদীপ্তার স্বামী অভিষেক শ্যুটিং-এর সময় খুব সাহায্য করেছেন।
#কলকাতা: ছবির ক্ষেত্রে চিরকালই খুব খুঁতখুতে তিনি। বেছে ছবি করেন। সংখ্যায় কম হোক ক্ষতি নেই, তবে মানটা ভাল হওয়া চাই। সল্প মেয়াদি চরিত্র হলেও করেত রাজি। সুদীপ্তা চক্রবর্তী। মেয়ের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করলেন অভিনেতা। সুমন ঘোষের আগামী ছবি ‘ইন সার্চ অফ হ্যাপিনেস’-এ মেয়ে শাহিদা নীরার সঙ্গে অভিনয় করলেন সুদীপ্তা চক্রবর্তী। গোপ্রো-তে শ্যুট করা হয়েছে গোটা ছবিটি। ছবিটি শ্যুট করেছেন সৌমিক হালদার। এবং এক ঘণ্টা দশ মিনিট এই ছবির ছিল না কোনও চিত্রনাট্য। সবটাই করা হয়েছে অনস্পট।
পরিচালক সুমন ঘোষের ছোট্ট মেয়ে হঠাৎ-ই একদিন ঘটিয়ে বসে এক দার্শনিক ঘটনা। একটি বেলুনে স্মাইলি এঁকে খেলছিলেন সুমনের মেয়ে মায়া। বাবা-মাকে সেই বেলুনে চুমু খেতেও বলে। হঠাৎ-ই উড়ে যায় বেলুন। সুমন ঘোষের মেয়ে খুব দুঃখ পায়। এবং তাঁর মনে হয়, হ্যাপিনেস চলে গিয়েছে। বেলুনটাই নাকি ছিল হ্যাপিনেস। সুমন ঘোষের ঘটনাটি মনে দাগ কাটে। ঠিক করেন এই ঘটনা নিয়ে ছবি বানাবেন।
advertisement
সুমন ঘটনাটা গল্পের চলে একবার বলেছিলেন সুদীপ্তাকে। প্রায় বছর খানেক পর ছবি করার সিদ্ধান্ত নেয় পরিচালক। সুদীপ্তা এবং তাঁর মেয়ে শাহিদাকে নিয়েই সুমন ঠিক করেন এই ছবি বানাবেন। কিন্তু শাহিদা তো খুব ছোট শ্যুটিং-এর পরিবেশের সঙ্গে খাব খাওয়ানো তার পক্ষে মুশকিল। তাই গোপ্রো-এ ছবিটা শ্যুট করার সিদ্ধান্ত নেন সুমন। সুদীপ্তার কথায়, ‘‘সুমন খেলার ছলে শাহিদাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। অসম্ভব ধৈর্যের কাজ করেছে সুমন।’’
advertisement
advertisement
অভিনেত্রী জানিয়েছেন তাঁর মেয়ে খুব এক্সপ্রেসিভ। তবে ছবিতে শাহিদাকে দিয়ে অভিনয় করানো খুবই কঠিন ছিল। সুদীপ্তার স্বামী অভিষেক শ্যুটিং-এর সময় খুব সাহায্য করেছেন। কারণ মেয়ে সঙ্গে বেশি দোস্তি বাবার। শ্যুটিং-এর সময় মায়ের চেয়ে বাবার কথাই বেশি শুনেছে শাহিদা। শ্যুটিং তো হয়ে গেল রিলিজের সময় শাহিদাকে দিয়ে প্রমোশন করাবেন কী করে? মজা করে সেই কথাই বললেন সুদীপ্তা।
advertisement
শৌকর্য ঘোষাল পরিচালিত সুদীপ্তা অভিনীত ‘ভূত পরী’ মুক্তি পেতে চলেছে এই বছরে। সুদীপ্তা আপাতত ব্যস্ত নিজের অ্যাক্টিং ওয়ার্কশপের কাজ নিয়ে। প্রাণ খুলে অভিনয় শেখাতে চান সুদীপ্তা। সাপ্তাহিক ওয়ার্কশপ করবেন, রেসপন্স ভাল এলে পুরোদস্তুর টিউটোরিয়াল খোলার ইচ্ছে রয়েছে অভিনেতার। ইন্ডাস্ট্রি অনেক দিয়েছে। আবার আরও অনেক কিছু তাঁর প্রাপ্য ছিল। ক্ষোভ রয়েছে, আফশোস নেই। সুযোগ পেলে ‘জেষ্ঠ পুত্র’-র মতো আরও ভাল অভিনয় করতে পারতেন সুদীপ্তা চক্রবর্তী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 16, 2020 5:36 PM IST







