advertisement

বিয়ে শেষে সোহাগে-আদরে ভাসল নবদম্পতি, নীল-তৃণার বাসর রাতের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল...

Last Updated:

বাসর রাতে নীল-তৃণা ভেসেছেন আদরে সোহাগে। চোখের চাহনিতে বেড়েছে প্রেম।

#কলকাতা: দশ বছর ধরে অপেক্ষা ছিল ঠিক এই দিনটার। যে দিনে একে ওপরের পরিপূরক হয়ে উঠবেন সবদিক থেকে। এল সেই মাহেন্দ্রক্ষণ। অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা।  বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসেছিল বিয়ের আসর।
বিয়ে শুরুর আগেই এ দিন নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশীর্বাদ নিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। মন্ত্র পড়ে, অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় বিয়ে। বিয়েতে নীল এবং তৃণার পরিবার পরিজন এবং বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিল টলিউডের বহু পরিচিত মুখ। এ ছাড়া হাজির ছিলেন 'কৃষ্ণকলি' এবনহ 'খড়কুটো'র গোটা ইউনিট।
advertisement
advertisement
advertisement
নীল এবং তৃণা দু'জনেই টলিউডের পরিচিত মুখ। একজন 'খড়কুটো' ধারাবাহিকের মুখ্যচরিত্র 'গুনগুন' এবং অন্যজন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মুখ্যচরিত্র 'নিখিল'। জনপ্রিয় এই দুই চরিত্রের কাজের শেষ নেই। তার মধ্যেই নিজেদের জন্য সময় বার করে নানা জায়গায় ঘুরে বেড়ান তাঁরা। বন্ধুদের সঙ্গে পার্টি করেন জমিয়ে। দু'জনেই সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ। নিজেদের সব মুহূর্তের ছবি শেয়ার করেন ফ্যানদের সঙ্গে।
advertisement
advertisement
এ দিন বিয়ের পরে বন্ধুদের সঙ্গে ব্যাসর জেগেছেন দু'জনে। সেখানে দেদার মজায় কেটেছে গোটা রাত। সোশ্যাল মিডিয়ায় সেই সব টুকরো টুকরো মুহূর্ত ছড়িয়ে পড়েছে। সেই সবই গোগ্রাসে গিলছেন তাঁদের অনুরাগীরা। বেশ কয়েকটি দৃশ্যে দেখা গিয়েছে দু'জনকে গলা ছেড়ে গান গাইতে। গিটার বাজিয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন বন্ধুরা। বাসর রাতে নীল-তৃণা ভেসেছেন আদরে সোহাগে। চোখের চাহনিতে বেড়েছে প্রেম।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে শেষে সোহাগে-আদরে ভাসল নবদম্পতি, নীল-তৃণার বাসর রাতের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল...
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement