advertisement

Dev: একদিকে শ্রাবন্তী, অন্যদিকে পাওলি! ত্রিকোণ প্রেমের খেলাঘরে মাতলেন দেব

Last Updated:

দেব সাফ জানিয়েছেন যে বাংলা ছবি শ্রাবন্তীকে বড় উপেক্ষা করেছে, খেলাঘর তার কিছুটা পূরণ করতে পারবে।

#কলকাতা: সব পরিচালকেরই বড় পছন্দের কোনও না কোনও অভিনেতা থাকেন, তাঁদের সঙ্গে বার বার কাজ করতে এতটুকুও দ্বিধা করেন না তাঁরা। যদি টলিউডের পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় ( Leena Ganguly) আর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের (Saibal Banerjee) কথা ধরতে হয়, তাহলে নিঃসন্দেহেই তাঁদের প্রিয় অভিনেত্রী হিসাবে উঠে আসে পাওলি দামের (Paoli Dam) নাম। তাঁদের প্রথম ছবি মাটি (Maati) থেকেই শুরু হয়েছিল পাওলির সঙ্গে জোটবাঁধা, দ্বিতীয় ছবি সাঁঝবাতিতেও (Sanjhbati) তার ব্যতিক্রম ঘটেনি। এবার তৃতীয় ছবি খেলাঘরেও (Khelaghar) অন্যতম গুরুত্বপূর্ণ নায়িকা চরিত্রে পাওলিকেই বেছে নিয়েছেন লীনা এবং শৈবাল।
অন্য দিকে, দ্বিতীয় ছবি সাঁঝবাতির সূত্রে লীনা এবং শৈবালের সঙ্গে চমৎকার এক হৃদ্যতা হয়েছে বাংলা ছবির বর্তমান সময়ের সুপারস্টার দেবের (Dev)। সেই পথ বেয়ে খেলাঘরে এবার মুখ দেখাতে চলেছেন দেবও। নায়কের সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী সাঁঝবাতির চাঁদু আর ফুলির রসায়ন একটু অন্য ভাবে খেলাঘরেও ধরা দেবে। এই বক্তব্য সমর্থন করেছেন পাওলিও, জানিয়েছেন রুপোলি পর্দায় তাঁরা একে অপরকে ভালো দেখানো এবং ভালো অভিনয় করার ব্যাপারে সব দিক থেকে সাহায্য করেন, সে কথা মাথায় রেখেই মূলত লীনা এবং শৈবালের ছবিতে আবার তাঁরা জুটি বাঁধলেন।
advertisement
যদিও পাওলি এবং দেবের আবার জুটি বাঁধাই খেলাঘর ছবির একমাত্র চমক নয়। দেব জানিয়েছেন যে এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chatterjee)। ২০০৯ সালে দু'জনে (Dujone) ছবি দিয়েই বাংলার রুপোলি পর্দায় শুরু হয়েছিল তাঁদের জুটির পথ চলা, যা থমকে গিয়েছিল ২০১৪ সালের বুনোহাঁস (Buno Haansh) ছবিতে। ফলে এত দিন পরে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে রীতিমতো আনন্দিত নায়ক। দেব সাফ জানিয়েছেন যে বাংলা ছবি শ্রাবন্তীকে বড় উপেক্ষা করেছে, খেলাঘর তার কিছুটা পূরণ করতে পারবে।
advertisement
advertisement
লীনা এবং শৈবালের এই তৃতীয় ছবি বর্তমান সময়ের প্রেক্ষাপটে জটিল এক সম্পর্ক এবং তার বিচিত্র গতির গল্প বলবে। এখনও পর্যন্ত কাজ চলছে চিত্রনাট্যের, সব ঠিক থাকলে চলতি বছরের অগস্ট-সেপ্টেম্বরে ছবির শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক জুটির বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: একদিকে শ্রাবন্তী, অন্যদিকে পাওলি! ত্রিকোণ প্রেমের খেলাঘরে মাতলেন দেব
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement