advertisement

Prosenjit Chatterjee: ফের ধুন্ধুমার টলিপাড়ায়! প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক, কারা কারা উপস্থিত? পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে নয়া মোড়

Last Updated:

Prosenjit Chatterjee: পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবার দুপুর গড়াতেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসবে জরুরি বৈঠকের আয়োজন করা হয়৷ টলিউডের প্রযোজক-পরিচালকরা সকলেই একজোট হলেন প্রসেনজিতের বাড়িতে৷

প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক
প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক
কলকাতা: লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ৷ সোমবারও জট কাটল না টলিপাড়ায়৷ গত কয়েকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রি বিরল ঘটনা সাক্ষী৷ সোমবার সকালের ছবিটাও একইরকম৷ আজ সকাল থেকেই টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ৷ কবে কাটবে জট? তা নিয়ে বাড়ছে চিন্তা৷
পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবার দুপুর গড়াতেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসবে জরুরি বৈঠকের আয়োজন করা হয়৷ টলিউডের প্রযোজক-পরিচালকরা সকলেই একজোট হলেন প্রসেনজিতের বাড়িতে৷
advertisement
ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে শুরু হয়ে গিয়েছে জরুরি বৈঠক৷ প্রসেনজিতের বাড়িতে পৌঁছেও গিয়েছেন পরিচালকদের একাংশ৷ যেখানে উপস্থিত হয়েছেন রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়,অনিরুদ্ধ রায়চৌধুরী,বীরসা দাশগুপ্ত-সহ টলিপাড়ার আরও পরিচালকরা।
advertisement
গত শনিবারই টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা একজোট হয়েছিলেন৷ সোমবার ফ্লোর বয়কটের পর এটাই তাঁদের নতুন পদক্ষেপ৷ পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও৷ তবে পাল্টা তোপ দেগে আজ বিকেল ৪ টের সময়ে ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে৷
সোমবার সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত ২ টো পর্যন্ত ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ কবে কাটবে এই অচলাবস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee: ফের ধুন্ধুমার টলিপাড়ায়! প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক, কারা কারা উপস্থিত? পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে নয়া মোড়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement