advertisement

Tollywood: মাঝ আকাশে মুখোমুখি সম্রাট-রুশা! নতুন অভিনয় নাকি হঠাৎ সাক্ষাৎ? জানুন

Last Updated:

Tollywood: চলতি বছরেই অভিনয়কে বিদায় জানিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন রুশা

কলকাতা : মাঝ আকাশে দেখা হল টলিউডের দুই কুশীলবের৷ তাঁদের মধ্যে একজন, সম্রাট মুখোপাধ্যায়৷ আর একজন রুশা চট্টোপাধ্যায়৷ তাঁদের এই আচমকা সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সম্রাট৷ বিমানে তাঁদের সঙ্গে রুশার ছবি শেয়ার করে সম্রাট লিখেছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১ হাজার ফিট উপরে দোহা থেকে কলকাতাগামী উড়ানে দেখা হল রুশা চট্টোপাধ্যায়ের সঙ্গে৷
প্রসঙ্গত স্ত্রী ময়না এবং তাঁদের দুই সন্তানকে নিয়ে পুজোর ছুটিতে তুরস্ক বেড়াতে গিয়েছিলেন সম্রাট৷ সোশ্যাল মিডিয়াতে বেড়ানোর ছবিও পোস্ট করেছেন তিনি৷ তুরস্কে ছুটি কাটিয়ে দোহা থেকে কলকাতায় ফেরার পথে উড়ানে তাঁর হঠাৎই দেখা হয় রুশার সঙ্গে৷
advertisement
অন্যদিকে চলতি বছরেই অভিনয়কে বিদায় জানিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন রুশা৷ আমেরিকাবাসী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯ জানুয়ারি৷ পরের মাসেই উড়ে যান নতুন ঠিকানায়৷ আপাতত তিনি জমিয়ে বিবাহিত জীবন কাটাচ্ছেন আমেরিকায়৷ সোশ্যাল মিডিয়ায় প্রবাসে দাম্পত্যের ছবিও নিয়মিত শেয়ার করেন তিনি৷
advertisement
প্রায় দেড় দশক আগে তাঁর ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ ছিল জনপ্রিয়তার শীর্ষে৷ পর্দায় নিশীথ ও ঊষসীর রসায়ন বা যুগলবন্দি হয়ে উঠেছিল দর্শকদের ড্রয়িং রুমের নিত্য বিনোদন৷ সেই অনস্ক্রিন জুটি ভেঙে যাওয়ার পরও অভিনয় করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷
তবে দীর্ঘ কেরিয়ারে আপাতত ইতিই টেনেছেন তিনি৷ তাই শোনা যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বিয়ের প্রায় ১০ মাস পর কলকাতায় ফিরেছেন তিনি৷ অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত দূর অস্ত্৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: মাঝ আকাশে মুখোমুখি সম্রাট-রুশা! নতুন অভিনয় নাকি হঠাৎ সাক্ষাৎ? জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement