advertisement

Bollywood News: মহাতারকা অমিতাভকে ১০ গোল! বিগ বি থেকেও টাকা বেশি নিত 'এই' জুটি! তারপরই একদিন...

Last Updated:

Bollywood News: ভারতীয় সিনেমার ক্ষেত্রে লেখকরা সেই স্তরের সম্মানটা পান না। তবে সেই ধারণা একেবারে চুরমার করে দেন সেলিম-জাভেদ জুটি।

মুম্বই: ডকু-সিরিজ ‘অ্যাঙ্গরি ইয়ং মেন’-এর ট্রেলার নিয়ে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। এই ডকু-সিরিজে দেখা যাবে কিংবদন্তি সেলিম-জাভেদ জুটির দুর্ধর্ষ সফর! কীভাবে তাঁরা খ্যাতির চূড়ায় উঠে এলেন, সেই দিকটাও প্রতিফলিত হবে এই ডক্যু সিরিজে। আর ভারতীয় সিনে দুনিয়ায় এক বিরল সময় এনেছিলেন সেলিম-জাভেদ জুটি। কারণ তাঁরাই এমন লেখক, যাঁরা দাপুটে তারকাদেরও পিছনে ফেলে দিয়েছিলেন। এমনকী তারকাদের থেকে জনপ্রিয়তাতেও তাঁরা কোনও অংশে কম নন।
সারা বিশ্বেই সফল চলচ্চিত্রের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান থাকে লেখকদেরই। কিন্তু ভারতীয় সিনেমার ক্ষেত্রে লেখকরা সেই স্তরের সম্মানটা পান না। তবে সেই ধারণা একেবারে চুরমার করে দেন সেলিম-জাভেদ জুটি। রীতিমতো ইন্ডাস্ট্রিতে আমূল বিপ্লব এনে দিয়েছিলেন তাঁরা। এমনকী তৎকালীন প্রথম সারির তারকাদের তুলনায় তাঁরা আরও বেশি পারিশ্রমিক দাবি করতেন। ধীরে ধীরে সেলিম-জাভেদ জুটি ‘তারকা’ তকমা পেয়েছিলেন।
advertisement
সত্তরের দশকের শেষের দিকে সাফল্যের শিখরে চড়ে বসেছিলেন সেলিম-জাভেদ জুটি। উপহার দিয়েছেন অবিস্মরণীয় কিছু ছবি- ‘ইয়াদোঁ কি বারাত’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ এবং ‘শোলে’। ‘অ্যাংরি ইয়ং মেন’ ট্রেলার থেকে প্রকাশ্যে এসেছে তাঁদের খ্যাতির উচ্চতা। জানা যায় যে, সেই সময় সেলিম-জাভেদ জুটি প্রতিটা ছবির জন্য ২১ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। যা তৎকালীন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা অমিতাভ বচ্চনের থেকে অনেকটাই বেশি। কারণ ওই সময় অমিতাভ নিতেন ২০ লক্ষ টাকা। তবে রাজেশ খান্না কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকারা সেই তুলনায় বেশ কমই পারিশ্রমিক নিতেন। ওই তথ্যচিত্রে করণ জোহর বলেন, “যদি এখন একজন লেখক সলমন খানের থেকেও এক কোটি টাকা বেশি পারিশ্রমিক নেন, বিষয়টা কল্পনা করতে পারছেন? এটাই ছিল সেলিম-জাভেদ জুটির ক্ষমতা।”
advertisement
advertisement
ডক্যু-সিরিজে তুলে ধরা হয়েছে অমিতাভ বচ্চন, সলমন খান, ফারহান আখতার, আমির খান, হৃতিক রোশন, করণ জোহর-সহ একাধিক কিংবদন্তি বলিউড তারকার সাক্ষাৎকারও। এমনকী এই ডক্যু-সিরিজে উঠে এসেছে সেলিম-জাভেদ জুটি ভেঙে যাওয়ার বিষয়টাও।
advertisement
ট্রেলার মুক্তি পাওয়ার পরে এই সফরের স্মৃতিচারণ করে সেলিম খান বলেন, “ক্যামেরার সামনে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম। কিন্তু গল্প বলাতেই আমার আসল আগ্রহ লুকিয়ে ছিল। জাভেদ আর আমার দু’জনেরই লেখার প্রতি ঝোঁক ছিল। তাই একসঙ্গে কাজ শুরু করি। ফলে ইন্ডাস্ট্রির নিয়মকে চ্যালেঞ্জ করে বিশেষ কিছু তৈরি করেছি। আমি খুবই উচ্ছ্বসিত যে, আমাদের এই সফর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডকুমেন্ট করা হচ্ছে। আমি আশা করি যে, আমাদের এই গল্প সকলকে অনুপ্রেরণা জোগাবে, যাতে তাঁরা নির্ভীক ভাবে নিজেদের পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যেতে পারেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: মহাতারকা অমিতাভকে ১০ গোল! বিগ বি থেকেও টাকা বেশি নিত 'এই' জুটি! তারপরই একদিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement