advertisement

Shovan Ganguly: গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?

Last Updated:

Shovan Ganguly: গায়ক শোভন গাঙ্গুলী দীপ্সিতা ধরের মাসতুতো দাদা।

টলিপাড়ায় শোভন গঙ্গোপাধ্যায় বেশ পরিচিত এক নাম। জনপ্রিয় রিঅ্যালিটি শো থেকে তাঁর উত্থান। সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি তিনি নিজস্ব গানের অ্যালবামও বের করেছেন। তবে এখনও অবশ্য তিনি চর্চায় রয়েছেন সোহিনী সরকারের সঙ্গে তাঁর প্রেমের কারণে। শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?
দীপ্সিতা ধরই হলেন শোভনেপ বোন। বোনের জন্মদিনে ছবি শেয়ার করে শোভন লিখেছেন, “শুভ জন্মদিন বোনু। ফ্রম দাদান।” মোট চারটে ছবি শেয়ার করেছেন শোভন। নানা বয়সের নানা মুহূর্তের ছবি। এর আগে বোনের হয়ে প্রচারে গান বাঁধতে শোনা গিয়েছিল তাঁকে।
advertisement
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। শ্রীরামপুর থেকে সিপিএমের টিকিটে লড়বেন দীপ্সিতা ধর। প্রসঙ্গত এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন দীপ্সিতার মাও। হাওড়া ৪১ নং জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী হন তিনি। মায়ের হয়ে প্রচারে নামেন মেয়েও।
advertisement
অন্যদিকে গায়ক শোভন গঙ্গোপাধ‍্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ার আকাশে বাতাসে ভাসছে এমন খবর। যদিও দুই তারকার কেউই এই ব‍্যাপারে বিশেষ কিছুই বলেননি। তবে এবার লুকোছাপা সরিয়ে সকলের সোশ‍্যাল মিডিয়ায় ছবি দিলেন শোভন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shovan Ganguly: গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement