advertisement

শুধুই ছবি থেকে নয়, মোটা টাকা রোজগারের উৎস রয়েছে দীপিকার কাছে

Last Updated:

সম্প্রতি প্রকাশিত আয়ের নিরিখে সেরা ১০ বলিউড সেলিব্রিটির তালিকায় চতুর্থ দীপিকা পাড়ুকোন

#মুম্বই: বলিউডের বহুচর্চিত সেলিব্রিটিদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ৷ সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন ছপকের রিলিজ নিয়েই ৷ সারাদিনে সময় নেই একটুও ৷ ছবির প্রমোশন নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি ব্যস্ত আছেন ৷ কিছুদিন আগেই প্রকাশিত ফোবর্সের সেরা ১০ ধনী বলিউড সেলিব্রিটি তালিকায় তিনি স্থান পেয়েছেন ৷ দীপিকার এই বছরের আয় প্রায় ৪৮ কোটি টাকা ৷ শুধু ছবিতে অভিনয় করেই তাঁর এই আয় নয় ৷ তাঁর আয়ের অনেক উৎসই রয়েছে ৷
ব্যবসা বাণিজ্য থেকেও একটি মোটা টাকা রোজগার করেন দীপিকা ৷ কিছুদিন আগেই দীপিকা ইলেকট্রিক ট্যক্সির ব্যবসায় ভারতীয় মূল্যে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷ এর আগেও প্রযুক্ত ও খাদ্য বিষয় ব্যবসায় টাকা ব্যায় করেছিলেন পিকু ৷ মন্ত্রা, তানিষ্ক, টেটলি গ্রিন চা, লরিয়েলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে ৷ ২০১৮ সালের নভেম্বরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ে হয়েছে ৷ বিয়ের এই এক বছর ধরে তিনি কোনও ছবিতে অভিনয় করেননি ৷
advertisement
ছপকই দীপিকার বিয়ের পরবর্তী ছবি ৷ ফোর্বসের প্রকাশিত সেরা ১০ বলিউড সেলিব্রিটির তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন ৷ তালিকার শীর্ষে রয়েছেন আলিয়া ভাট ৷ ছপকের পরে দীপিকাকে দেখতে পাওয়া যাবে স্বামী রণবীর সিং-এর সঙ্গে কপিল দেবের জীবনী নিয়ে ছবি ৮৩-তে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়া (দেব) চরিত্রে ৷ ফোর্বসের বলিউড সেরা তালিকায় সপ্তম স্থানে রণবীর সিং, তাঁর বার্ষিক আয় ১১৮ কোটি টাকা ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধুই ছবি থেকে নয়, মোটা টাকা রোজগারের উৎস রয়েছে দীপিকার কাছে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement