advertisement

Vijay Thalapathy: 'রটনায় কান দেবেন না!' তৃষা কৃষ্ণণের সঙ্গে পরকীয়ার জল্পনা, অবশেষে মুখ খুললেন থলপতি বিজয়!

Last Updated:

Vijay Thalapathy: অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে পরকীয়ার জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেতা থলপতি বিজয়। একটি অনুষ্ঠানে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাঁর সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়াই ভাল।

থলপতি বিজয়
থলপতি বিজয়
অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে পরকীয়ার অভিযোগ ঘিরে তীব্র চর্চার মাঝে অবশেষে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ থলপতি বিজয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাঁর সম্পর্কে যে সব জল্পনা ছড়াচ্ছে, সেগুলিতে কান না দেওয়াই ভাল।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “যা রটছে ও ঘটছে হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই। কারণ যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সব কিছুকে একা যুঝে নেব। তবে আমার সবথেকে খারাপ লাগে যা তা হল আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।”
advertisement
আরও পড়ুনঃ রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ নীতীশ কুমারের ছেলের, জেডিইউ-তেই যোগ দিলেন নিশান্ত কুমারের
উল্লেখ্য, সম্প্রতি একটি বিয়েবাড়িতে অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নেটমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। এর মধ্যেই তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিচ্ছেদের মামলা দায়ের করেছেন বলে খবর। আদালতের পক্ষে আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেদিনই মামলার পরবর্তী শুনানিও হওয়ার কথা।
advertisement
advertisement
অভিযোগ অনুযায়ী, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন বিজয়। সঙ্গীতার দাবি, ২০২১ সালেই তিনি এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। যদিও বারবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি বিজয় রাখেননি বলে অভিযোগ তাঁর স্ত্রীর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Thalapathy: 'রটনায় কান দেবেন না!' তৃষা কৃষ্ণণের সঙ্গে পরকীয়ার জল্পনা, অবশেষে মুখ খুললেন থলপতি বিজয়!
Next Article
advertisement
Siuri Station: বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
  • সিউড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে

  • ৫ কোটি টাকা ব্যয়ে পুনর্গঠিত সিউড়ি স্টেশন

  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলায় মোট ১০১ রেলওয়ে স্টেশন পুনর্গঠিত হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement