advertisement

New Video: রাণুর স্বপ্নপূরণ, প্রকাশ্যে ‘তেরি মেরি কাহানি’র পুরো গান, শুনে নিন

Last Updated:
#মুম্বই: অপেক্ষার অবসন ৷ এতদিন অল্প অল্প শুনেই মন ভোরাতে হয়েছিল রাণু ভক্তদের ৷ তবে এবার আর অপেক্ষা নয়, ইউটিউবে হাজির রাণুর ‘তেরি মেরি কাহানি’র পুরো গানটি ৷ যেখানে দু কলি নয়, হিমেশ রেসমিয়ার সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন রানাঘাটের লতা নামে পরিচিত রাণু মণ্ডল ৷
ভাইরাল হওয়াটা এখন যেন জলভাত ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও জাস্ট আপলোড করলেই হল ৷ আর সেই ভিডিও যদি একেবারে নতুন রকমের হয়, তাহলে তো কথাই নেই ৷ রাতারাতি একেবারে সেলিব্রিটি ৷ ঠিক যেমন ঘটল রাণু মণ্ডলের সঙ্গে ৷ ভাইরাল হয়ে একেবারে রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউডের রেকর্ড রুমে ৷ তারপর তো গোটা ব্যাপারটাই রোজ খবরের শিরোনামে ৷ রোজই রাণুকে নিয়ে উত্তাল দেশ ও দশের মিডিয়া ৷
advertisement
তব কেউ কেউ হয়তো রাণুর এই সাফল্যে একটুও খুশি নন৷ আর তাই তো রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি ৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুকে নকল করে তৈরি হচ্ছে মিম ৷
advertisement
তবে তাতে কি? রাণু এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের দিকে ৷ আর এই যাত্রায় তাঁর সঙ্গী সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ৷ ‘তেরি মেরি কহানি’র পর এবার সামনে এল হিমেশ রেশমিয়া সুরে গাওয়া রাণু মণ্ডলের আরেকটি গান ৷ গানের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন হিমেশ নিজেই ৷ নীল শাড়ি পরে মাইকের সামনে দাঁড়িয়ে রাণু যেন এবার আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট ৷ আর সাহস জোগানোর জন্য তো পাশে রয়েইছেন হিমেশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Video: রাণুর স্বপ্নপূরণ, প্রকাশ্যে ‘তেরি মেরি কাহানি’র পুরো গান, শুনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement